সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
সৃজনী বহুমুখী সমবায় সমিতির মনোনয়ন ফরম কিনতে বাঁধা ভিডিও ধারণ কালে সাংবাদিকের মোবাইল কেড়ে মবের চেষ্টা!   মঙ্গলবার রাত থেকে কলকারখানায় ‘আগের মতো’ গ্যাস-বিদ্যুৎ সরবরাহের আশ্বাস প্রধানমন্ত্রীর জিয়াকে গুলি করেন মতিউর, হত্যার আগে হেলিকপ্টারে চট্টগ্রামে এরশাদ : জিজ্ঞাসাবাদে মোজাফফর মধ্যবর্তী নির্বাচনের পরপর ইরানের সাথে যুদ্ধ শেষ হবে: ট্রাম্প ড্রোন হামলায় সৌদির গুরুত্বপূর্ণ তেল পাইপলাইন বন্ধ, বাড়ছে জ্বালানি সংকটের শঙ্কা আমদানি নির্ভরতা কমিয়ে কৃষি উৎপাদন বাড়ানোর তাগিদ প্রধানমন্ত্রীর বিকেন্দ্রীকরণে স্থানীয় সরকার শক্তিশালী করার তাগিদ রাষ্ট্রপতির আসিফের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ, অনুসন্ধানে দুদক গুলশানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিল, গ্রেপ্তার আরো ৪০ রামপাল বিদ্যুৎকেন্দ্রের এক ইউনিট বন্ধ, অর্ধেকে নেমেছে বিদ্যুৎ উৎপাদন

সুইডেনে পবিত্র কুরআন অবমাননায় মাধবপুরে মানববন্ধন ও প্রতিবাদ মিছিল

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : মঙ্গলবার, ১১ জুলাই, ২০২৩
  • ১৪৫ টাইম ভিউ

মোঃ নজরুল ইসলাম খান স্টাফ রিপোর্টার :  সম্প্রতি পবিত্র ঈদ-উল আযহার দিনে সুইডেনের রাজধানী স্টকহোমে মুসলমানদের ধর্মীয় গ্রন্থ পবিত্র কুরআন মাজীদ অবমাননার ঘটনায় হবিগঞ্জের মাধবপুরে মানববন্ধন ও প্রতিবাদ মিছিল করা হয়েছে।

সোমবার (১০ জুলাই) সকাল ১০ ঘটিকায় ঢাকা-সিলেট মহাসড়ককের পাশে মাধবপুর উপজেলা পরিষদ চত্বরে এ মানববন্ধন ও প্রতিবাদ মিছিল করা হয়। এসময় মাধবপুর উলামা পরিষদের আয়োজনে উপজেলা পরিষদের প্রধান ফটক থেকে বিক্ষোভ মিছিল বের করে ঢাকা-সিলেট মহাসড়ককের মাধবপুর স্টেডিয়াম এর মোর প্রদক্ষিণ করে উপজেলা গেইটে এসে সমাপ্ত করা হয়। মানববন্ধন এর সময় বক্তব্য রাখেন, পৌরসভার মেয়র হাবিবুর রহমান মানিক, উলামা পরিষদ এর সাধারণ সম্পাদক মুফতি মাওলানা ওয়াজেদ আলী,মাওলানা এহতেশামুল হক, মাওলানা আব্বাস আলী, মাওলানা গিয়াস উদ্দিন, হাফেজ মোবারক মোল্লা, মাওলানা শুয়াইব আহমদ আশরাফী, মাওলানা ইসমাঈল, হাফেজ মাওলানা মুর্শিদুর রহমান, মাওলানা কেফায়েত উল্লাহ, মাওলানা ইজহার সাহেব, মাওলানা নুরুল আমিন আজাদী, মাওলানা সালাহ উদ্দিন প্রমূখ।

বক্তারা বলেন, আমরা এখানে একজন মুসলিম পরিচয়ে দাঁড়িয়েছি। প্রত্যেক দেশ ও ব্যক্তির ধর্মীয় স্বাধীনতা রয়েছে কিন্তু তবুও সুইডেনের রাসমুস প্যালুদেন নামক যে কুলাঙ্গার কোরআন পুড়িয়েছে, সে শুধু কুরআন পোড়ায়নি বরং সমগ্র মুসলিমদের অন্তর পুড়িয়েছে। আমরা তার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি। বক্তারা আরও বলেন, ইসলাম আমাদেরকে সুশৃঙ্খল হতে শেখায়, শান্তিতে বসবাস করতে শেখায়। ইসলাম কখনো অরাজকতা সৃষ্টি সমর্থন করেনা৷ কিন্তু যে কুরআন অবমাননা করেছে, আমরা তাদেরকে মাধবপুর উলামা পরিষদ ও সাধারণ মানুষের পক্ষ থেকে তীব্র ঘৃণা ও ক্ষোভ প্রকাশ করছি।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর