নোয়াখালী প্রতিনিধি : গত ৩রা মার্চ শুক্রবার ২০২৩ইং সন্ধা আনুমানিক ১৯.০০ ঘটিকায় উপজেলা সোনাইমুড়ির বজরা বাঘষ্টেন্ডে সিজফুল হোসেন (৩৮) নামের যুবককে দুর্বৃত্তরা জনসম্মুখে বর্বরোচীত চাপাটি দিয়ে কুপিয়ে মাথার খুলি উড়িয়ে দেয় ।অনুসন্ধানে তাহার পরিচয় জানাযায় যে তিনি বজরা ইউনিয়ন অর্ন্তভুক্ত চানগাও গ্রামের স্থায়ি বাসিন্দা জনাব সিদ্দিক উল্লার ৪র্থ পুত্র এবং গত সন্ধায় তিনি মূমুর্ষ অবস্থায় নোয়াখালী সদর হসপাতালে জ্ঞানহীন মৃত্যু সজ্জায় চিকিৎসারত আছেন। এই নির্মম হামলার প্রসঙ্গে বাসষ্টেন্ডে প্রত্যক্ষদর্শী লোকজনদের মাধ্যমে জানাযায় যে-নিরিহ সিজফুল চট্টগ্রাম যাওয়ার উদ্দেশ্যে বাসষ্টেন্ড চট্টগ্রাম গামী বাসে উঠার পূর্বে মোটর সাইকেলে আরহীত ৫/৬জন যুবক মাক্সপড়া ও ধারালো হাতিয়ারে সজ্জিত হয়ে তাহাকে ঘিরে অকথ্য গালমন্দ ও জীবন নাশের হুমকি দিতে থাকে। এমতাবস্থায় ২/৩জন দূর্বৃত্তরা তাহার হাত থেকে ব্যাগ ছিনিয়ে নিয়ে ধাক্কা মারলে সে উচ্চ কণ্ঠে বাচাও বাচাও চিৎকার দিলে সন্ত্রাসীরা ধারালো রামদা ও চাপাটি দিয়ে মাথায় আঘাৎ করার সাথে সাথে মাথার খুলী উপড়ে ও হাতের আঙ্গুল কেটে ছিটকে অজ্ঞান হয়ে ঘটনা স্থলে লুটিয়ে পড়ে। সেই সময় বাসষ্টেন্ডে বিভিন্ন শ্রেনীর লোকজন ও যাত্রিরা তাহাকে বাচাতে তাৎক্ষনিক উপস্থিত হলে দূর্বৃত্তরা ২রাউন্ড ফাকা গুলী নিক্ষেপ করে দ্রুত মটোর সাইক্যালে পালিয়ে যায়। ফলে লোকজন ভিকটিমকে দ্রুত রক্তাত্ত জ্ঞানহীন অবস্থায় বজরা স্বাস্থ্য কেন্দ্র নিলে কর্তব্যরত ডাক্তার ভিকটিমের অবস্থা শোচনীয় বুঝতে পেড়ে তাৎক্ষনিক নোয়াখালী সদর হাসপাতালে প্রেরন করেন। এই বর্বরোচিত হামলার বিষয় সিজফুলের পরিবারের সদস্য ও প্রতিবেশীদের মাধ্যমে জানতে পারেন-ভিকটিমের বাবা জনাব সিদ্দিক উল্লাহ গত ২/০৩/২৩ইং ভোরে ব্রেইন স্ট্রোকে মৃত্যু বরন করাতে পূত্র সিজফুল হোসেন পিতার কবর দিতে কর্মস্থল চট্টগ্রাম থেকে বাড়ী আসে।কিন্তু সিদ্দিক উল্লাহর মৃত্যু প্রসঙ্গে আত্মিয়-স্বজন ও প্রতিবেশীরা কিছু গুরুপুর্ণ বিষয় অবগত করেন যে-ভিকটিম পরিবার বিএনপি রাজনীতিতে স্বক্রিয় জড়িত বিধায় এলাকায় ক্ষমতাশীন প্রভাবশালী নেতাকর্মিদের সাথে দলীয় মতাদর্শ ক্রন্দলের কারনে আগের রাতে সিদ্দিক উল্লাহর সাথে তাহারা চরম অশোভনীয় আচরন ও ভীতকর হুমকি ধামকি দিয়েছিল। যাহার কারনে সিদ্দিক উল্লাহ রাতে গুরুতর অসুস্থ্য হয়ে পড়েন এবং ভোর রাত ২.৩০ঘটিকায় বজরা স্বাস্থ্য কেন্দ্রে উনাকে হাজির করলে ডাক্তার মৃত ঘোষনা করেন বিধায় প্রতিপক্ষের হুমকি ও অশোভনীয় আচরন মৃত্যুর মূখ্য কারন হিসাবে আত্নিয়সজন ও প্রতিবেশীরা ধারনা করছে। ফলে উক্ত বিকালে সিদ্দিক উল্লাহর জানাযা ও দাফন সম্পাদনের সময় উপস্থিত ক্ষমতাশীন নেতাকর্মিদের সাথে ঐ বিষয়টি কেন্দ্র করে কবর স্থানে উভয়ের মধ্যে চরম অপ্রীতিকর উত্তেজনা পরিস্থিতি সৃষ্টিহয়।অতঃপর এলাকাবাসির হস্তক্ষেপে তাৎক্ষনিক বিষয়টি নিয়ন্ত্রন করা হলেও প্রতিপক্ষ প্রভাবশালীরা প্রতিহিংসা ও প্রতিশোধের ষড়যন্ত্রে লিপ্তহয়ে গত সন্ধায় নিরিহ সিজফুল হোসেনকে হত্যার উদ্দেশ্যে বর্বরোচিত আক্রমন চালালে বর্তমানে তিনি জীবন মরন সন্ধিক্ষনে হাসপাতালে চিকিৎসারত আছে। প্রতিনিধি বাসষ্টেন্ডে রাজন মিয়া নামক প্রত্যক্ষদর্শী পান সিগারেট দোকানদারকে জিজ্ঞাসাবাদে অস্ত্রধারী ২জন কুখ্যাত যুবলীগ সন্ত্রাসী ১। মাদক রুবেল, ২। বুলেট শাকিলগনের পরিচিতি চিহ্নিত করতে সক্ষম হয়।প্রতিনিধি সোনাইমুড়ি থানায় কর্তব্যরত পুলিশ অফিসার ও অফিসার ইনচার্জকে এই বিষয় জিজ্ঞাসা করলে তাহারা এখনো কোন তথ্য পায় নাই বা কেও জানায় নাই বলে নিশ্চিতদাবী করেন। ওসি আরো নিশ্চিত করেন যে- ভিকটিম পরিবার যদী থানায় মামলা দায়ের করেন তাহলে বিষয়টি আইনি পর্যায় গুরুত্বসহ প্রতিকার ব্যবস্থা গ্রহন করবেন। সংবাদটি প্রকাশিত হওয়ার পূর্ব পর্যন্ত থানায় কেও মামলা/অভিযোগ করেন নাই।