শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০৬:৫২ অপরাহ্ন
শিরোনাম :
ভারতের প্রধান ব্যাংক স্টেট ব্যাংক অব ইন্ডিয়ায় সাইবার হামলা নতুন বিক্ষোভের আশঙ্কা, ফ্রান্সজুড়ে ৭০ হাজার পুলিশ মোতায়েন প্রধানমন্ত্রীর জাপান সফর ঘিরে চারটির বেশি সমঝোতা স্মারক সইয়ের প্রস্তুতি রাজধানীতে দুর্বৃত্তদের ককটেল বিস্ফোরণ ক্রীড়াঙ্গনকে প্রাতিষ্ঠানিক রূপ দিয়েছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান: রাষ্ট্রপতি সাইবার নিরাপত্তাঝুঁকিতে বন্ধ বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট: লেনদেনে সমস্যা নেই সৌদির কারাগারে সাড়ে ৭ হাজার বাংলাদেশি জানালেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী পশ্চিম তীর অবরুদ্ধ করার নির্দেশ নেতানিয়াহুর আবার‍ও কক্সবাজারে হোটেলে আগুন ভূমিমন্ত্রী মিনুকে দেখতে হাসপাতালে মির্জা আব্বাস

সোনারগাঁয়ে জাতীয় পার্টির দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : রবিবার, ১৮ জুন, ২০২৩
  • ২১৯ টাইম ভিউ

অনলাইন ডেস্ক : নারায়ণগঞ্জ সোনারগাঁয়ে জামপুর ইউনিয়ন জাতীয় পার্টির দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার (১৭ জুন) বিকালে মালিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়।

জামপুর ইউনিয়ন জাতীয় পার্টি আহবায়ক আশরাফুল ভূঁইয়া মাকসুদের সভাপতিত্বে ও সদস্য সচিব আলী জাহানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- নারায়ণগঞ্জ -৩ সোনারগাঁ আসনের সাংসদ সদস্য, জাতীয় পার্টি প্রেসিডিয়াম সদস্য, ঢাকা বিভাগীয় অতিরিক্ত মহাসচিব ও লিয়াকত হোসেন খোকা (এমপি)।

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- সোনারগাঁ উপজেলা জাতীয় মহিলা পার্টি প্রধান উপদেষ্টা ডালিয়া লিয়াকত, জাতীয় পার্টি যুগ্ম মহাসচিব ও জাতীয় স্বেচ্ছাসেবক পার্টি সাধারণ সম্পাদক মো. বেলাল হোসেন, নারায়ণগঞ্জ জেলা জাতীয় পার্টি সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের সদস্য আবু নাইম ইকবাল, যুগ্ম সাধারণ সম্পাদক মো. আনিসুর রহমান বাবু, আবু তালেব চৌধুরী জিসান, পৌরসভা জাতীয় পার্টি সভাপতি এম এ জামান, নোয়াগাও ইউনিয়ন জাতীয় পার্টি আহবায়ক ও সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা দেওয়ান উদ্দিন চুন্নু, পিরোজপুর ইউনিয়ন জাতীয় পার্টি আহবায়ক মো. সিরাজুল হক ভূঁইয়া, সাদীপুর ইউনিয়ন জাতীয় পার্টি সভাপতি মো. আবুল হাসেম, বৈদ্যের বাজার ইউনিয়ন জাতীয় পার্টি আহবায়ক মোহাম্মদ আলী মেম্বার, বারদী ইউনিয়ন জাতীয় পার্টি সভাপতি মো. আমীন হোসেন মেম্বার, শম্ভুপুরা ইউনিয়ন জাতীয় পার্টি সভাপতি মো. মনির হোসেন তোতা, পৌরসভা জাতীয় পার্টি সাধারণ সম্পাদক মো. শফিকুল ইসলাম শফিক প্রমুখ।

এরপর ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি আশরাফুল ভূঁইয়া মাকসুদ ও মোতালি ভূঁইয়া মেম্বারকে সাধারণ সম্পাদক করে ৭১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর