শনিবার, ০৬ জুন ২০২৬, ০৮:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
চলমান তাপপ্রবাহে বাড়ছে হিট স্ট্রোকের শঙ্কা শিশু রামিসাকে হত্যা : মামলার ১৯ দিনের মাথায় রায় হচ্ছে ৭ জুন মুখ খোলো মমতা জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল স্বেচ্ছাসেবক দল নেতাকে পেটানোর অভিযোগ, ওসিসহ পাঁচ পুলিশ প্রত্যাহার নিম্ন আয়ের মানুষের বিদ্যুতের খরচ বাড়ছে না সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হবে ১০১ শয্যার আইভীর মুক্তির পর বাড়ির সামনে বাড়তি নিরাপত্তা ও পুলিশি নজরদারি ইসরায়েলকে মধ্যপ্রাচ্য থেকে সরানো সম্ভব : আইআরজিসি কমান্ডার চাঁপাইনবাবগঞ্জের তিন উপজেলায় বজ্রপাতে নারীসহ ৬ জনের মৃত্যু ওসমান হাদি হত্যাকাণ্ড নিয়ে বক্তব্যের জেরে মমতার বিরুদ্ধে মামলা

সৌদিতে আরও এক বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু

অনলাইন ডেস্ক :
  • আপডেটের সময় : রবিবার, ২৬ মে, ২০২৪
  • ৭৬ টাইম ভিউ

পবিত্র হজ পালন করতে গিয়ে চলতি বছর মো. শাজাহান (৪৮) নামে আরও এক বাংলাদেশির মৃত্যু হয়েছে (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। তার বাড়ি ঢাকার কদমতলীতে। শনিবার (২৫ মে) তিনি মারা যান। এ নিয়ে বাংলাদেশ থেকে হজ করতে গিয়ে মোট ছয়জন হজযাত্রী মারা গেলেন।রোববার (২৬ মে) ধর্মমন্ত্রণালয়ের হজ ম্যানেজমেন্ট পোর্টাল পিলগ্রিমের ডেথ নিউজে এসব তথ্য জানা গেছে।

পিলগ্রিম সূত্রে জানা যায়, এ বছর হজে গিয়ে গত ১৫ মে প্রথম মারা যান নেত্রকোণার কেন্দুয়ার মো. আসাদুজ্জামান (৫৭), ১৮ মে মারা যান ভোলা সদরের মো. মোস্তোফা (৮৯), ২১ মে মারা যান কুড়িগ্রামের নাগেশ্বরীর মো . লুৎফর রহমান (৬৫), ২৩ মে মারা যান ঢাকার নবাবগঞ্জের মো. মুর্তাজুর রহমান খান (৬৫) এবং ২৩ মে চট্টগ্রামের ফতেপুরের মো. ইদ্রিস (৬৪)।

সৌদি আরবের আইন অনুযায়ী, কোন ব্যক্তি হজ করতে গিয়ে যদি মৃত্যুবরণ করেন তাহলে তার মরদেহ সৌদি আরবে দাফন করা হয়। মৃতদেহ তার নিজ দেশে নিতে দেওয়া হয় না। এমনকি পরিবার-পরিজনের কোনো আপত্তি বিবেচনায় নেওয়া হয় না।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর