রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০৭:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
শিক্ষামন্ত্রীর পদত্যাগের পর এবার ভারতের সরকার পতনের ডাক! রাজধানীতে দুই দিনে ট্রাফিক আইনে ৩,২৫৭ মামলা, ডাম্পিং ৯০৮ যানবাহন জাতীয় উদ্ভিদ উদ্যানে ‘বন্যপ্রাণের গল্পকথা’, প্রকৃতির পাঠে মুগ্ধ শিশুরা ডেঙ্গু বাড়ছে: সাধারণ জ্বর আর ডেঙ্গু কীভাবে চিনবেন, জানালেন বিশেষজ্ঞরা কাফরুল থানা যুবদলের সদস্য সচিব হাফিজুল ইসলাম বাবু কে লক্ষ্য করে গুলি সরকারের সাথে বৈঠকেও শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে অনড় সিজেপি মেজর হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হওয়ায় ‘দৈনিক সময়ের আওয়াজ’ এর পক্ষ থেকে শুভেচ্ছা ইসরায়েলকে স্বীকৃতি না দিলে সৌদির পারমাণবিক চুক্তি বাতিল: হোয়াইট হাউস রাষ্ট্রপতির পদত্যাগ: জামায়াতের ‘শুকরিয়া’, গ্রেপ্তার চায় এনসিপি রাষ্ট্রপতির পদটিকে সাংবিধানিক প্রতিষ্ঠান হিসেবে দেখে বিএনপি: স্বরাষ্ট্রমন্ত্রী

সৌদি আরবে রমজানের চাঁদ দেখা গেছে, কাল থেকে রোজা শুরু

আন্তর্জাতিক ডেস্ক :
  • আপডেটের সময় : মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১৯৫ টাইম ভিউ
সৌদি আরবে রমজানের চাঁদ দেখা গেছে, কাল থেকে রোজা শুরু

সৌদি আরবে পবিত্র রমজানের চাঁদ দেখা গেছে বলে নিশ্চিত করেছে দেশটির কর্তৃপক্ষ। ঘোষণা অনুযায়ী, আগামীকাল বুধবার (১৮ ফেব্রুয়ারি) থেকে দেশটিতে পবিত্র রোজা শুরু হচ্ছে। খবর গাল্ফ নিউজের।সৌদি আরবের সঙ্গে সঙ্গে সংযুক্ত আরব আমিরাতও রমজানের চাঁদ দেখার বিষয়টি নিশ্চিত করেছে। দেশটির প্রেসিডেনশিয়াল কোর্ট জানিয়েছে, বুধবার (১৮ ফেব্রুয়ারি) থেকে রমজান শুরু হচ্ছে।

প্রতিবেদন মতে, সৌদি আরবে মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সূর্যাস্ত হয় সন্ধ্যা ৬টা ৪১ মিনিটে। সূর্যাস্তের সঙ্গে সঙ্গে দেশটির পূর্ব প্রদেশের কর্তৃপক্ষ জানান, ১৪৪৭ হিজরির রমজানের চাঁদ দেখা শুরু হয়েছে। চাঁদ দেখা দলগুলো আকাশ পর্যবেক্ষণ করছেন যাতে পবিত্র মাসের শুরু নিশ্চিত করা যায়।

কয়েক মিনিট পরই চাঁদ দেখার বিষয়টি নিশ্চিত করে কর্তৃপক্ষ। জানানো হয়, বুধবার থেকে শুরু হচ্ছে পবিত্র রমজান। ফলে দেশটির মুসলিমরা আজ রাতে প্রথম তারাবির নামাজ আদায় করবেন এবং শেষ রাতে সেহরি খাবেন।

উপসাগরীয় সহযোগিতা পরিষদভুক্ত (জিসিসি) দেশগুলোর মধ্যে প্রথম হিসেবে রমজান শুরুর ঘোষণা দেয় ওমান। দেশটির সিদ্ধান্ত অনুযায়ী, আগামী বৃহস্পতিবার ১৯ ফেব্রুয়ারি থেকে ১৪৪৭ হিজরি সনের রমজান মাস শুরু হবে। অর্থাৎ ওইদিন রোজা শুরু হবে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর