রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০৮:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
ফিলিপাইনের আকাশে দু্ই বিমানের সংঘর্ষে ৪ পাইলট নিহত স্পিকারের সঙ্গে সুইডিশ রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ জাতীয় নারী শক্তির নতুন কমিটি ডেঙ্গুতে আরও ৭ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২২৪৯ সাংবাদিকদের পেটানোর হুমকি, এনায়েতুল্লাহ আব্বাসীকে আইনি নোটিশ মাদ্রাসাগুলোতে অতিরিক্ত শারীরিক শাস্তি ও অনুপযুক্ত স্পর্শ কোনোভাবেই গ্রহণযোগ্য নয় ৫০ বছরে ফিডব্যাক, ১১ বছর পর নতুন অ্যালবামসহ বছরজুড়ে সুবর্ণজয়ন্তীর আয়োজন এইচএসসির ফল আগামী বৃহস্পতিবার বাঁশ ফারুকের খুঁটির জোর কোথায়? ধর্ষণ, সরকারি জমি দখল ও মাদক বানিজ্য নিয়ন্ত্রণের অভিযোগ!(অনুসন্ধানী পর্ব ১) তত্ত্বাবধায়ক সরকার গঠনে ‘ভাইস প্রেসিডেন্ট’ পদ সৃষ্টির প্রস্তাব এসেছে : সাস্বরাষ্ট্রমন্ত্রী

স্বাস্থ্যখাতের জটিলতা নিরসনে কাজ চলছে: স্বাস্থ্যমন্ত্রী

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ৭ মার্চ, ২০২৪
  • ১৪১ টাইম ভিউ

অনলাইন ডেস্ক : স্বাস্থ্যখাতের জটিলতার বড় কারণ জনবল সঙ্কট সেই সঙ্কট নিরসনে কাজ চলছে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেন। বৃহস্পতিবার (৭ মার্চ) দুপুরে সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতাল পরিদর্শন শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।স্বাস্থ্যমন্ত্রী বলেন, ভুয়া চিকিৎসক ও অবৈধ চিকিৎসা বাণিজ্য বন্ধ করা তো শুধু স্বাস্থ্য মন্ত্রণালয়ের একার দায়িত্ব না।

যারা স্থানীয় সংসদ সদস্য, উপজেলা চেয়ারম্যান আছেন তারা যদি এ বিষয়গুলো নিজেরা পরিদর্শন করে আমাদেরকে প্রতিবেদন দেন, তাহলে আমাদের পক্ষে ব্যবস্থা নেয়া সহজ হবে। কারণ আমাদের পক্ষে সারা দেশের গ্রামেগঞ্জে অভিযান চালানো সম্ভব না। তিনি বলেন, আমি সংসদে অনুরোধ করেছি, এখনও অনুরোধ করছি- স্থানীয় সংসদ সদস্য, উপজেলা চেয়ারম্যান আপনারা এগুলো চিহ্নিত করে আমাদেরকে জানান, আমরা ব্যবস্থা নেবো।

সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতাল প্রসঙ্গে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ওসমানী মেডিক্যালে আমি আগেও এসেছি। তবে আজকে আসছি অন্য একটি দায়িত্ব নিয়ে। যা দেখলাম তাতে সমস্ত হাসপাতালের যে অবস্থা, একই অবস্থা এখানেও- মাটিতে রোগী। আমি যেটা সমস্যা চিহ্নিত করতে পেরেছি সেটা হচ্ছে, আমাদের এখানে জনবলের অভাব বিভিন্ন উপজেলাতে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর