শনিবার, ০৬ জুন ২০২৬, ০৮:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
চলমান তাপপ্রবাহে বাড়ছে হিট স্ট্রোকের শঙ্কা শিশু রামিসাকে হত্যা : মামলার ১৯ দিনের মাথায় রায় হচ্ছে ৭ জুন মুখ খোলো মমতা জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল স্বেচ্ছাসেবক দল নেতাকে পেটানোর অভিযোগ, ওসিসহ পাঁচ পুলিশ প্রত্যাহার নিম্ন আয়ের মানুষের বিদ্যুতের খরচ বাড়ছে না সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হবে ১০১ শয্যার আইভীর মুক্তির পর বাড়ির সামনে বাড়তি নিরাপত্তা ও পুলিশি নজরদারি ইসরায়েলকে মধ্যপ্রাচ্য থেকে সরানো সম্ভব : আইআরজিসি কমান্ডার চাঁপাইনবাবগঞ্জের তিন উপজেলায় বজ্রপাতে নারীসহ ৬ জনের মৃত্যু ওসমান হাদি হত্যাকাণ্ড নিয়ে বক্তব্যের জেরে মমতার বিরুদ্ধে মামলা

হজ শেষে দেশে ফিরছেন প্রায় ৪ হাজার হাজি

নিজস্ব প্রতিবেদক :
  • আপডেটের সময় : রবিবার, ২৩ জুন, ২০২৪
  • ৮৩ টাইম ভিউ

চলতি বছর পবিত্র হজ পালন শেষে বৃহস্পতিবার (২০ জুন) থেকে দেশে ফেরা শুরু করেন হাজিরা। বাংলাদেশ এয়ারলাইনসের বিজি ৩৩২ প্রথম ফিরতি ফ্লাইটের মধ্য দিয়ে দেশে ফেরা শুরু করেন তারা। এই যাত্রায় শনিবার (২২ জুন) রাত ২টা ৩০ মিনিট পর্যন্ত মোট ৩ হাজার ৯২০ জন হাজি দেশে ফিরেছেন। হজযাত্রীদের নিয়ে শেষ ফ্লাইটটি দেশে আসবে আগামী ২২ জুলাই। শনিবার (২২ জুন) ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের হজ ব্যবস্থাপনা পোর্টালের সূত্রে এসব তথ্য জানা যায়।

হজ ব্যবস্থাপনা পোর্টালের দেওয়া তথ্যে জানা যায়, এখন পর্যন্ত ১০টি ফিরতি ফ্লাইটে এসব হাজি দেশে ফেরেন। আর এই ১০টি ফ্লাইটের মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইনস পরিচালিত ফ্লাইট সংখ্যা ছিল তিনটি, সৌদি এয়ারলাইনস পরিচালিত ফ্লাইট সংখ্যা ছিল তিনটি এবং ফ্লাইনাস এয়ারলাইনস পরিচালিত ফ্লাইট সংখ্যা ছিল চারটি।

এ বছর সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় মোট ৮৫ হাজার ২৫৭ হজযাত্রী সৌদি আরবে যান হজ পালন করতে। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় চার হাজার ৫৬২ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৮০ হাজার ৬৯৫ জন। আর বাংলাদেশ থেকে মোট ২১৮টি ফ্লাইটে সৌদি আরবে পৌঁছেছিলেন তারা।

পোর্টালে দেওয়া তথ্যমতে, এ বছর হজ পালন করতে গিয়ে ৩৫ জন বাংলাদেশির মৃত্যু হয়। তাদের মধ্যে ২৮ জন পুরুষ ও সাত জন নারী। আর তাদের মধ্যে মক্কায় ২৮ জন, মদিনায় চার জন, জেদ্দায় একজন এবং মিনায় দুজন মারা যান।

উল্লেখ্য, হজ পালনের উদ্দেশ্যে হজযাত্রীদের সৌদি আরবে যাত্রার প্রথম ফ্লাইট ছিল গত ৯ মে এবং সর্বশেষ ফ্লাইট ছিল ১২ জুন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর