শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১১:০১ অপরাহ্ন
শিরোনাম :
মক্কায় দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর: আগে জানত না বাংলাদেশ, তথ্য চেয়ে সৌদিকে চিঠি মানবতার কল্যাণ সব ধর্মেরই অন্যতম মূল শিক্ষা : প্রধানমন্ত্রী রাষ্ট্রদ্রোহের মামলায় সাবেক সেনা কর্মকর্তা দেবাশীষ ও গুলশান আরা কারাগারে ‘হিলারি ক্লিনটন অ্যাওয়ার্ড’ পেলেন অধ্যাপক ইউনূস দুর্গাপূজায় নিরাপত্তা নিশ্চিতের আহ্বান জামায়াত আমিরের “শিল্পী সমাজের প্রতি দর্শকের আস্থার সংকট, নাকি রাজনীতির অদৃশ্য প্রভাব ?” জামায়াতে ইসলামীর কুমিল্লা মহানগর কমিটি বিলুপ্ত ঘোষণা কুমিল্লায় যুবদল নেতাকে কুপিয়ে হত্যা ফ্যামিলি কার্ড প্রকল্পে কেনাকাটায় অনিয়মের অভিযোগ হাসনাতের যুব উন্নয়নের প্রশ্নফাঁসে সরকারি কর্মকর্তাসহ গ্রেপ্তার ৭

হাদিকে হত্যাচেষ্টায় ব্যবহৃত মোটরসাইকেল মালিক হান্নান ৩ দিনের রিমান্ডে

নিজস্ব প্রতিবেদক :
  • আপডেটের সময় : রবিবার, ১৪ ডিসেম্বর, ২০২৫
  • ১৪৬ টাইম ভিউ
হাদিকে হত্যাচেষ্টায় ব্যবহৃত মোটরসাইকেল মালিক হান্নান ৩ দিনের রিমান্ডে
হাদিকে হত্যাচেষ্টায় ব্যবহৃত মোটরসাইকেল মালিক হান্নান ৩ দিনের রিমান্ডে

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদিকে গুলি করার ঘটনায় ব্যবহৃত মোটরসাইকেলের মালিক আব্দুল হান্নানকে জিজ্ঞাসাবাদের জন্য তিন দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ। এই ঘটনা ঢাকার আদালত ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজরদারিতে রয়েছে।

ঢাকার মহানগর হাকিম দিদারুল আলম রোববার সন্ধ্যায় শুনানি নিয়ে তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন। সহকারী পিপি মুহাম্মদ শামছুদ্দোহা সুমন জানান, পুলিশ সাত দিনের রিমান্ড আবেদন করেছিলেন। শনিবার বিকালে মোহাম্মদপুরের চাঁদ উদ্যান এলাকা থেকে আব্দুল হান্নানকে আটক করে র‌্যাব। সোমবার সকালে তাকে পল্টন থানায় সোপর্দ করা হয়।হাদিকে গুলি করার ঘটনায় কোনো মামলা না হওয়ায় ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে চার কারণ উল্লেখ করে পল্টন মডেল থানার এসআই সামিম হাসান সাত দিনের রিমান্ড আবেদন করেন। আদালত শুনানি শেষে তিন দিন মঞ্জুর করেন।

ঘটনা ঘটেছে শুক্রবার দুপুরে ঢাকার বিজয়নগর পানির ট্যাংকির সামনে। চলন্ত অটোরিকশায় থাকা হাদিকে গুলি করা হয়, গুলি তার মাথায় লাগে। প্রথমে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে এক দফা অস্ত্রোপচারের পর উন্নত চিকিৎসার জন্য এভারকেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়। হাদির চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ড জানিয়েছে, তার অবস্থা এখনো ‘অত্যন্ত আশঙ্কাজনক’।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর