মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০১:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
নিউমার্কেটসহ ঢাকার গুরুত্বপূর্ণ সড়ক-ফুটপাত হকারমুক্ত হবে : সেতুমন্ত্রী মানবপাচার ও সংঘবদ্ধ অপরাধ দমনে জিরো টলারেন্স সরকারের : স্বরাষ্ট্রমন্ত্রী ‘ক্রসফায়ার’ নিয়ে আইজিপির বক্তব্য ঘিরে সমালোচনা, ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর সাংবাদিকদের নিয়ে আইজিপির বক্তব্য প্রত্যাহার করে ক্ষমা চাওয়ার আলটিমেটাম ডিআরইউয়ের মিষ্টির শূন্য আসনে এলিজা জামানকে মনোনয়ন দিল বিএনপি কেরানীগঞ্জে প্লাস্টিক কারখানার আগুন নিয়ন্ত্রণে, নিহত ১ শয়তানকে তুচ্ছজ্ঞান করুন: ইরানের সর্বোচ্চ নেতা দুই বছরের মধ্যে জেলায় জেলায় বসবে রেডিওথেরাপি মেশিন: স্বাস্থ্যমন্ত্রী গার্মেন্টস শ্রমিকদের বেতন নিয়ে এলো বড় সুখবর আঞ্চলিক নিরাপত্তার আলোচনায় সৌদি-তুরস্ক-পাকিস্তানের সঙ্গে বৈঠকে বসছে ইরান

হিরো আলমের ওপর হামলার প্রতিবাদে ইইউসহ ১২ দেশের যৌথ বিবৃতি

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : বুধবার, ১৯ জুলাই, ২০২৩
  • ২১৭ টাইম ভিউ

অনলাইন ডেস্ক : ঢাকা-১৭ আসনের উপ-নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিরো আলমের ওপর হামলার ঘটনায় নিন্দা জানিয়েছে ঢাকায় ১২টি দেশের মিশন এবং ইউরোপীয় ইউনিয়ন। এক যৌথ বিবৃতিতে তারা হিরো আলমের ওপর হামলার পূর্ণ তদন্ত ও জড়িতদের জবাবদিহিতার আওতায় আনার আহ্বান জানিয়েছে।

আজ বুধবার ঢাকাস্থ মার্কিন দূতাবাস এ তথ্য জানায়। জোট ও দেশগুলোর পক্ষে দূতাবাস ও হাইকমিশন সমূহ বিবৃতিতে স্বাক্ষর করে।

বিবৃতিদাতা জোট ও দেশগুলো হলো- যুক্তরাষ্ট্র, কানাডা, যুক্তরাজ্য, ডেনমার্ক, ফ্রান্স, জার্মানি, ইতালি, নরওয়ে, সুইডেন, নেদারল্যান্ড, সুইজারল্যান্ড ও ঢাকায় ইউরোপিয়ান ইউনিয়ন।

বিবৃতিতে বলা হয়, ১৭ জুলাই ঢাকা-১৭ আসনের প্রার্থী আশরাফুল আলমের (যিনি হিরো আলম নামে পরিচিত) ওপর হামলার ঘটনায় আমরা তীব্র নিন্দা জানাই। গণতান্ত্রিক প্রক্রিয়ায় সহিংসতার কোনো স্থান নেই। আমরা পূর্ণ তদন্ত ও দোষীদের জবাবদিহিতার দাবি জানাই।

এছাড়া বিবৃতিতে আসন্ন নির্বাচন যেন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ হয় সেজন্য সংশ্লিষ্ট সকলের প্রতি আহ্বান জানানো হয়েছে।

সোমবার ঢাকা-১৭ আসনে উপনির্বাচনে দিন বনানী বিদ্যানিকেতন স্কুল কেন্দ্রের সামনে হিরো আলমের ওপর হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় বনানী থানায় হিরো আলমের ব্যক্তিগত সহকারী সুজন রহমান শুভর করা মামলায় অজ্ঞাত ১৫-২০ জনকে আসামি করা হয়েছে। হিরো আলমের ওপর হামলার ঘটনায় সাতজনকে গ্রেফতার হয়েছেন। তাদের মধ্যে দুজনকে তিনদিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর