মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৩:২৩ অপরাহ্ন
শিরোনাম :
নিউমার্কেটসহ ঢাকার গুরুত্বপূর্ণ সড়ক-ফুটপাত হকারমুক্ত হবে : সেতুমন্ত্রী মানবপাচার ও সংঘবদ্ধ অপরাধ দমনে জিরো টলারেন্স সরকারের : স্বরাষ্ট্রমন্ত্রী ‘ক্রসফায়ার’ নিয়ে আইজিপির বক্তব্য ঘিরে সমালোচনা, ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর সাংবাদিকদের নিয়ে আইজিপির বক্তব্য প্রত্যাহার করে ক্ষমা চাওয়ার আলটিমেটাম ডিআরইউয়ের মিষ্টির শূন্য আসনে এলিজা জামানকে মনোনয়ন দিল বিএনপি কেরানীগঞ্জে প্লাস্টিক কারখানার আগুন নিয়ন্ত্রণে, নিহত ১ শয়তানকে তুচ্ছজ্ঞান করুন: ইরানের সর্বোচ্চ নেতা দুই বছরের মধ্যে জেলায় জেলায় বসবে রেডিওথেরাপি মেশিন: স্বাস্থ্যমন্ত্রী গার্মেন্টস শ্রমিকদের বেতন নিয়ে এলো বড় সুখবর আঞ্চলিক নিরাপত্তার আলোচনায় সৌদি-তুরস্ক-পাকিস্তানের সঙ্গে বৈঠকে বসছে ইরান

‘১১ মার্চ থেকে শুরু হতে পারে রমজান’

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : সোমবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১১৮ টাইম ভিউ

অনলাইন ডেস্ক : চলতি বছরের ১১ ফেব্রুয়ারি (রোববার) থেকে শাবান মাস শুরু করা বেশিরভাগ মুসলিম দেশ ১০ মার্চ রমজানের চাঁদ দেখার প্রস্তুতি নিচ্ছে। এর ফলে ১১ মার্চ (সোমবার) থেকে রমজান মাস শুরু হবে বলে আশা করা হচ্ছে। খবর গালফ নিউজের।

ইসলামি ক্যালেন্ডারের নবম মাস রমজান। হিজরি ক্যালেন্ডারের অন্যান্য সব মাসের মতো রমজান মাস শুরু হয় চাঁদ দেখার ওপর নির্ভর করে। ইসলামি ক্যালেন্ডারের প্রত্যেক মাসের শুরুর তারিখ চাঁদ দেখা সাপেক্ষে নির্ধারিত হয়।জ্যোতির্বিজ্ঞান সংক্রান্ত সংস্থা ইন্টারন্যাশনাল অ্যাস্ট্রোনমিক্যাল সেন্টারের (আইএসি) তথ্য অনুযায়ী, ইসলামি বিশ্বের প্রায় সব অঞ্চলজুড়ে আগামী ১০ মার্চ শাবান মাসের চাঁদ সূর্যাস্তের পর অস্ত যাবে বলে প্রত্যাশা করা হচ্ছে।

বৈজ্ঞানিক গবেষণায় বর্ণিত নতুন চাঁদের দৃশ্যমানতার বিভিন্ন মানদণ্ডের ওপর ভিত্তি করে জ্যোতির্বিজ্ঞানীরা বলেছেন, ১০ মার্চ (রোববার) রমজান মাসের নতুন চাঁদ দেখা অসম্ভব বলে ধারণা করা হচ্ছে।

অনেক গবেষক ওই দিন আরব ও ইসলামি বিশ্বের কোথাও খালি চোখে কিংবা টেলিস্কোপ ব্যবহার করেও রমজান মাসের নতুন চাঁদ দেখা যাবে না বলে জানিয়েছেন। তবে টেলিস্কোপ ব্যবহার করে যুক্তরাষ্ট্রের কিছু অংশ থেকে বিশেষ করে— পশ্চিমাঞ্চলে নতুন চাঁদ দেখা যেতে পারে।

ইসলামি বিশ্বের বিভিন্ন দেশে আগামী ১২ মার্চ (মঙ্গলবার) রমজান মাস শুরু হতে পারে বলে প্রত্যাশা করা হচ্ছে।

যদিও পবিত্র রমজান মাস কবে শুরু হবে, গত ডিসেম্বরেই সম্ভাব্য সেই তারিখ ঘোষণা করে মধ্যপ্রাচ্যের দেশ সংযুক্ত আরব আমিরাত। দেশটির ইসলামিক অ্যাফেয়ার্স অ্যান্ড চ্যারিটেবল অ্যাক্টিভিটিস ডিপার্টমেন্টের (আইএসিএডি) ওয়েবসাইটে ১২ ডিসেম্বর বলা হয়, আগামী ১২ মার্চ সংযুক্ত আরব আমিরাতে রমজান মাস শুরু হতে পারে।

আইএসিএডির ওয়েবসাইটে দেয়া তথ্য অনুযায়ী, ২০২৪ সালে রমজান মাস ২৯ দিন হতে পারে বলে প্রত্যাশা করা হচ্ছে। সেই অনুযায়ী, আমিরাতে রমজানের শেষ দিন হবে ৯ এপ্রিল।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর