বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৭:০৬ অপরাহ্ন
শিরোনাম :
ঠিকাদার খুশি হয়ে ইঞ্জিনিয়ারকে উপহার দিলে সেটা ঘুষ নয়: শাহে আলম বর্জ্যকে সম্পদে পরিণত করতে বিশ্বনেতাদের আহ্বান জুবাইদা রহমানের জানুয়ারির মধ্যে আইএমএফের সঙ্গে শেষ হবে আলোচনা: অর্থমন্ত্রী ইউপি নির্বাচনের তারিখ চূড়ান্ত করতে ১৬ নভেম্বর বৈঠকে বসছে নির্বাচন রোহিঙ্গাদের নিজ দেশে সম্মানজনক প্রত্যাবাসনই সংকটের স্থায়ী সমাধান : স্বরাষ্ট্রমন্ত্রী শ্রীলঙ্কাকে গোলবন্যায় ভাসিয়ে সেমিফাইনালে বাংলাদেশ প্রধানমন্ত্রীর সঙ্গে উজবেকিস্তানের প্রেসিডেন্টের দ্বিপক্ষীয় বৈঠক পার্বত্য অঞ্চলে ৫ বছরে সশস্ত্র গোষ্ঠীর হাতে নিহত ৩১৬ বিশেষ টাস্কফোর্স ও ভ্রাম্যমাণ আদালত সার বিতরণ তদারকিতে নিয়োজিত রয়েছে : কৃষিমন্ত্রী শ্রীমঙ্গলে ছাত্রশক্তির নেতা হাসিবের ওপর হামলা, ছাত্রলীগ নেতাসহ ১৫ জনের বিরুদ্ধে মামলা

২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৬ জনের মৃত্যু

আওয়াজ অনলাইন ডেস্ক :
  • আপডেটের সময় : বুধবার, ১১ নভেম্বর, ২০২৬
  • ১২ টাইম ভিউ
২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৬ জনের মৃত্যু
ছবি- সংগৃহীত

দেশে হামের উপসর্গে আরও ছয় জনের মৃত্যু হয়েছে। এ সময়ে ১ হাজার ১৫৯ জনের শরীরে হামের উপসর্গ দেখা দিয়েছে। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এ তথ্য জানায় স্বাস্থ্য অধিদপ্তর। সোমবার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ঢাকা বিভাগে দুইজন, সিলেট বিভাগে দুইজন ও বরিশাল বিভাগে দুইজনের মৃত্যু হয়।

তথ্য অনুযায়ী, ১৫ মার্চ থেকে এ পর্যন্ত সারাদেশে হাম ও হামের উপসর্গে মোট মৃত্যু হয়েছে ৯৭৯ জনের। এর মধ্যে নিশ্চিত হাম আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৯৯ জনের। এ ছাড়া হামের উপসর্গ নিয়ে ৮৮০ জনের মৃত্যু হয়।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে ১ সেপ্টেম্বর সকাল ৮টা পর্যন্ত দেশে মোট ১ লাখ ৫৯ হাজার ১৫০ জন সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছেন। একই সময়ে ১৯ হাজার ৩৮৪ জনের শরীরে হাম নিশ্চিত হয়েছে। এই সময়ে সন্দেহজনক হাম রোগীদের মধ্যে ১ লাখ ৩৯ হাজার ৫১৯ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। চিকিৎসা শেষে বাড়ি ফিরেছেন ১ লাখ ৩৪ হাজার ৪৫৮ জন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর