বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৮:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
সংবিধানে শিক্ষা ও চিকিৎসার অধিকার নিশ্চিতের আলোচনা আগামী বছর গ্রিডে যুক্ত হচ্ছে ৪ হাজার মেগাওয়াট বিদ্যুৎ: প্রধানমন্ত্রী পুলিশের ঊর্ধ্বতন ৫ কর্মকর্তার রদবদল শ্রমিকদের কাজে ফেরার আহ্বান গার্মেন্টস মালিকদের বরগুনায় যৌন নিপীড়ন থেকে বাচতে চলন্ত অটো থেকে লাফ দিল দ্বাদশ শ্রেণীর ছাত্রী নবায়নযোগ্য জ্বালানিতে বছরে ১৫৪ কোটি ডলার বিনিয়োগ প্রয়োজন শ্রমিকদের আন্দোলনে ফ্যাসিস্টরা ঢুকলে দায় সরকারের: নাহিদ ইসলাম দ্বিতীয় পদ্মা ও যমুনা সেতু নির্মাণের পরিকল্পনা এগিয়ে নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর ইসরায়েলকে সামরিক সহায়তা বদ্ধের প্রতিশ্রুতি ডোনাল্ড ট্রাম্পের যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে ভোট শুরু

২৮ জুন ‘মার্চ টু এনবিআর’ পালন করবে এনবিআর সংস্কার ঐক্য পরিষদ

নিজস্ব প্রতিবেদক :
  • আপডেটের সময় : বুধবার, ২৫ জুন, ২০২৫
  • ১১০ টাইম ভিউ

জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)-এর চেয়ারম্যানের পদত্যাগসহ বিভিন্ন দাবিতে আন্দোলনরত ‘রাজস্ব সংস্কার ঐক্য পরিষদ’ অর্থ উপদেষ্টার সঙ্গে ২৬ জুন আলোচনার প্রস্তাব প্রত্যাখ্যান করেছে। একই সঙ্গে তারা ২৮ জুন ‘মার্চ টু এনবিআর’ কর্মসূচি ঘোষণা দিয়েছে।

বুধবার (২৫ জুন) শেরেবাংলা নগরে এনবিআর প্রাঙ্গণে প্রেস ব্রিফিংয়ে পরিষদের সভাপতি হাছান মুহম্মদ তারেক রিকাবদার ও সাধারণ সম্পাদক সেহেলা সিদ্দিকা এ ঘোষণা দেন। তারা বলেন, অর্থ মন্ত্রণালয় আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানে আগ্রহী হলেও তা শুধু কর ও কাস্টমস ক্যাডারের মধ্যে সীমাবদ্ধ রাখা হয়েছে। আন্দোলনরত ঐক্য পরিষদকে আলোচনার আহ্বান জানানো হয়নি এবং অর্থ উপদেষ্টাও এনবিআর বিলুপ্তির বিষয়ে অনড় রয়েছেন।পরিষদের নেতারা বলেন, অর্থ উপদেষ্টার সঙ্গে আলোচনায় বসার কোনো সুযোগ নেই। ঘোষিত আন্দোলন চালু থাকবে এবং ২৮ জুন ‘মার্চ টু এনবিআর’ অনুষ্ঠিত হবে।

এর আগে বৃহস্পতিবার দুপুর ১২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত আন্তর্জাতিক যাত্রীসেবা ও রপ্তানি ব্যতীত কর, কাস্টমস ও ভ্যাট বিভাগের সব দপ্তরে কলম বিরতি, অবস্থান কর্মসূচি এবং চেয়ারম্যান ও তার সহযোগীদের প্রতি ঘৃণা প্রকাশ কর্মসূচি পালন করা হবে।

এছাড়া শুক্রবারের মধ্যে প্রতিহিংসা ও নিপীড়নমূলক সব বদলির আদেশ বাতিল এবং চেয়ারম্যানের অপসারণ না হলে ২৮ জুন থেকে আন্তর্জাতিক যাত্রীসেবা ছাড়া সব দপ্তরে লাগাতার ‘কমপ্লিট শাটডাউন’ চলবে বলে জানিয়েছেন তারা।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর