সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
জিয়াকে গুলি করেন মতিউর, হত্যার আগে হেলিকপ্টারে চট্টগ্রামে এরশাদ : জিজ্ঞাসাবাদে মোজাফফর মধ্যবর্তী নির্বাচনের পরপর ইরানের সাথে যুদ্ধ শেষ হবে: ট্রাম্প ড্রোন হামলায় সৌদির গুরুত্বপূর্ণ তেল পাইপলাইন বন্ধ, বাড়ছে জ্বালানি সংকটের শঙ্কা আমদানি নির্ভরতা কমিয়ে কৃষি উৎপাদন বাড়ানোর তাগিদ প্রধানমন্ত্রীর বিকেন্দ্রীকরণে স্থানীয় সরকার শক্তিশালী করার তাগিদ রাষ্ট্রপতির আসিফের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ, অনুসন্ধানে দুদক গুলশানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিল, গ্রেপ্তার আরো ৪০ রামপাল বিদ্যুৎকেন্দ্রের এক ইউনিট বন্ধ, অর্ধেকে নেমেছে বিদ্যুৎ উৎপাদন রংপুর অভিমুখে লংমার্চে পাঁচ জেলায় পাঁচ পথসভা করবে ১১ দলীয় ঐক্য ঢাকা সিটি নির্বাচন: এনসিপির প্রার্থী উত্তরে আসিফ মাহমুদ ও দক্ষিণে নাসীরুদ্দীন পাটওয়ারী

৪৮ সংরক্ষিত নারী এমপির ভাগ্য নির্ধারণ কাল

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : মঙ্গলবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১৪৮ টাইম ভিউ

অনলাইন ডেস্ক : দ্বাদশ জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনে আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশীদের সঙ্গে আগামীকাল বুধবার (১৪ ফেব্রুয়ারি) সাক্ষাৎকার নেবে দলটি। সকাল ১০টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাসভবন গণভবনে এই সাক্ষাৎকার অনুষ্ঠিত হবে। প্রার্থীগণকে গণভবনে প্রবেশের জন্য মনোনয়নপত্রের স্লিপের অংশটুকু প্রদর্শন করতে হবে। আওয়ামী লীগ সূত্র জানিয়েছে, এর মধ্য দিয়ে ৪৮ সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্যকে বেছে নেবে আওয়ামী লীগ।

মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎ শেষে আওয়ামী লীগের সংসদীয় মনোনয়ন বোর্ডের সভা অনুষ্ঠিত হবে। এই সভায় সভাপতিত্ব করবেন আওয়ামী লীগের সভাপতি ও সংসদীয় মনোনয়ন বোর্ডের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) দুপুরে আওয়ামী লীগের দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। দলীয় সূত্র জানিয়েছে, বাছাইকৃত মনোনয়ন প্রার্থীদের চূড়ান্ত করবে আওয়ামী লীগের মনোনয়ন বোর্ড। এরপর সংরক্ষিত নারী আসনে আওয়ামী লীগের প্রার্থীদের নাম ঘোষণা করা হতে পারে।
জাতীয় সংসদের ৫০টি সংরক্ষিত নারী আসনে নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। তফসিল অনুযায়ী, ভোট হবে আগামী ১৪ মার্চ। অবশ্য সংরক্ষিত নারী আসনে সাধারণত নিজেদের প্রাপ্য আসনগুলোয় একক প্রার্থী মনোনয়ন দেয় দল বা জোটগুলো। ফলে এখানে ভোটের প্রয়োজন হয় না।
দ্বাদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে স্বতন্ত্রদের ভাগের ১০টিসহ মোট ৪৮ আসন পাচ্ছে আওয়ামী লীগ। দুটি সংরক্ষিত নারী আসন পাবে জাতীয় পার্টি।

গত ৬ ফেব্রুয়ারি থেকে ৮ ফেব্রুয়ারি পর্যন্ত দ্বাদশ জাতীয় সংসদে সংরক্ষিত মহিলা আসনের নির্বাচনের জন্য মনোনয়ন ফরম বিক্রি করে আওয়ামী লীগ। তিন দিনে দলীয় ফরম কিনেছেন ১৫৪৯ জন নারী। মোট সাত কোটি ৭৪ লাখ ৫০ হাজার টাকার মনোনয়ন ফরম বিক্রি হয়।

এবার সংরক্ষিত নারী আসনে মনোনয়ন দেওয়ার ক্ষেত্রে দলের পরীক্ষিত ও ত্যাগীদের গুরুত্ব দেওয়া হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। গত ৩১ জানুয়ারি এক বক্তব্যে তিনি বলেন, মহিলা সংরক্ষিত আসনের জন্য মনোনয়ন নেওয়ার বা চাওয়ার যে হিড়িক, সেই তুলনায় আমাদের দেওয়ার সুযোগ খুব কম। আমরা আমাদের পরীক্ষিত, ত্যাগীদের গুরুত্ব দেব। যারা দলের জন্য ত্যাগ স্বীকার করেছেন, যারা আমাদের দুঃসময়ের পরীক্ষিত কর্মী, তাদের ব্যাপারটা আমরা অগ্রাধিকার দেব।

এদিকে জাতীয় পার্টি তাদের সংরক্ষিত দুটি আসনে কাদের মনোনীত করবেন তা এখনো জানায়নি দলটি। পার্টির যুগ্ম মহাসচিব মুজিবুল হক চুন্নু ও যুগ্ম দপ্তর সম্পাদক মাহমুদ আলমকে এ বিষয়ে একাধিকবার ফোন করা হলেও তারা কল রিসিভ করেননি।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর