শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :
সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির হুমকি মোকাবিলায় বৈশ্বিক সহযোগিতার আহ্বান প্রধানমন্ত্রীর সিএনএনসহ তিন গণমাধ্যমের ওপর ট্রাম্পের নিষেধাজ্ঞা স্থগিত করল মার্কিন আদালত গ্যাসের সরবরাহ আবার কমেছে ডিজিটাল ব্যাংকের অনুমোদন পেলো ৫ প্রতিষ্ঠান ৫১তম বিশেষ বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ, নিয়োগ হবে ৫ হাজার চিকিৎসক কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযান, একরাতে আটক ৬২৪ তীব্র ‘আর্থিক চাপে’ আরও কর্মী ছাঁটাই করছে বিবিসি কলেজে নবীনবরণকে কেন্দ্র ছাত্রদল-শিবির ধাওয়া পাল্টাধাওয়া ‘আফ্রিকাকে আলোচনার টেবিলে থাকতে হবে, মেন্যুতে নয়’ মূল সড়কে হকার বসলে তাৎক্ষণিক আইনি ব্যবস্থা: ডিএসসিসি প্রশাসক

৫১তম বিশেষ বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ, নিয়োগ হবে ৫ হাজার চিকিৎসক

আওয়াজ অনলাইন ডেস্ক :
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬
  • ৭ টাইম ভিউ
৫১তম বিশেষ বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ, নিয়োগ হবে ৫ হাজার চিকিৎসক
ছবি-সংগৃহীত-

সরকারি হাসপাতালগুলোতে চিকিৎসক নিয়োগে ৫১তম বিশেষ বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)। এ বিসিএসের মাধ্যমে স্বাস্থ্য ক্যাডারে ৫ হাজার চিকিৎসক নিয়োগ দেওয়া হবে।

এর মধ্যে ৪ হাজার ৭০০ জনকে সহকারী সার্জন এবং ৩০০ জনকে সহকারী ডেন্টাল সার্জন পদে নিয়োগ দেওয়া হবে। এমবিবিএস ও বিডিএস বা সমমানের ডিগ্রিধারীরা আগামী ১ অক্টোবর সকাল থেকে ২৫ অক্টোবর সন্ধ্যা পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদন ফি নির্ধারণ করা হয়েছে ২০০ টাকা।বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) লিখিত পরীক্ষা নভেম্বর মাসে নেওয়ার সম্ভাব্য সময় উল্লেখ করে বিশেষ বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।

প্রার্থীদের ২০০ নম্বরের প্রিলিমিনারি পরীক্ষা ও ১০০ নম্বরের দক্ষতাভিত্তিক মৌখিক পরীক্ষার মাধ্যমে বাছাই করা হবে। প্রিলিমিনারি পরীক্ষায় বাংলা, ইংরেজি, বাংলাদেশ ও আন্তর্জাতিক বিষয়াবলিতে ২০ নম্বর করে এবং মানসিক দক্ষতা ও গাণিতিক যুক্তিতে ১০ নম্বর করে থাকবে। এ ছাড়া ক্যাডার-সংশ্লিষ্ট বিষয়ে থাকবে ১০০ নম্বর।

এর আগে ৪৮তম বিশেষ বিসিএসের মাধ্যমে স্বাস্থ্য ক্যাডারে ৩ হাজার ১২০ জন চিকিৎসক নিয়োগ দেওয়া হয়েছিল। তাদের মধ্যে ২ হাজার ৮২০ জন সহকারী সার্জন এবং ৩০০ জন সহকারী ডেন্টাল সার্জন পদে সাময়িক মনোনয়ন পান।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর