শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১২ পূর্বাহ্ন
শিরোনাম :
সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির হুমকি মোকাবিলায় বৈশ্বিক সহযোগিতার আহ্বান প্রধানমন্ত্রীর সিএনএনসহ তিন গণমাধ্যমের ওপর ট্রাম্পের নিষেধাজ্ঞা স্থগিত করল মার্কিন আদালত গ্যাসের সরবরাহ আবার কমেছে ডিজিটাল ব্যাংকের অনুমোদন পেলো ৫ প্রতিষ্ঠান ৫১তম বিশেষ বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ, নিয়োগ হবে ৫ হাজার চিকিৎসক কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযান, একরাতে আটক ৬২৪ তীব্র ‘আর্থিক চাপে’ আরও কর্মী ছাঁটাই করছে বিবিসি কলেজে নবীনবরণকে কেন্দ্র ছাত্রদল-শিবির ধাওয়া পাল্টাধাওয়া ‘আফ্রিকাকে আলোচনার টেবিলে থাকতে হবে, মেন্যুতে নয়’ মূল সড়কে হকার বসলে তাৎক্ষণিক আইনি ব্যবস্থা: ডিএসসিসি প্রশাসক

কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযান, একরাতে আটক ৬২৪

আওয়াজ অনলাইন ডেস্ক :
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬
  • ৮ টাইম ভিউ
কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযান, একরাতে আটক ৬২৪
ছবি-সংগৃহীত

কুমিল্লার বিভিন্ন এলাকায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে গতকাল ৬২৪ জনকে আটকের কথা জানিয়েছে পুলিশ। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিষয়টি নিশ্চিত করেন অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) লুৎফর রহমান।

তিনি জানান, সম্প্রতি কিশোর অপরাধ উল্লেখযোগ্য মাত্রায় পরিলক্ষিত হওয়ায় জেলাজুড়ে এই অভিযান চালানো হয়। জেলা পুলিশের ১৮টি থানাসহ বিভিন্ন ইউনিট পৃথক পৃথক অভিযানে অংশ নেয়।পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, আটক অর্ধেকের বেশি কিশোরকে অভিভাবকদের কাছ থেকে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।

যারা এখনো আটক, তারা মাদক বা অন্য কোনো অপরাধের সঙ্গে জড়িত কি না, তা যাচাই করে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।

কিশোর বয়সীদের অপরাধে জড়িয়ে পড়া ঠেকানো এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে অভিযান চালানো হচ্ছে বলেও পুলিশ জানিয়েছে।

১৮ থানার মধ্যে কুমিল্লা কোতোয়ালি মডেল থানায় ৭৫ জন, দাউদকান্দি থানায় ৫৯ জন, বুড়িচং থানায় ৫০ জন, সদর দক্ষিণ মডেল থানায় ৪৬ জন, মনোহরগঞ্জ থানায় ৪১ জন ও লাকসাম থানায় ৩৫ জনকে আটক করা হয়।

পুলিশ কর্মকর্তারা জানান, জেলার বিভিন্ন এলাকায় কিশোর গ্যাংয়ের সদস্যদের ওপর নজর রাখা হচ্ছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর