মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ১১:৪২ অপরাহ্ন
শিরোনাম :
সেনাবাহিনীর ম্যাজিস্ট্রেসি ক্ষমতা আর বহাল নেই: প্রধানমন্ত্রীর উপদেষ্টা ইরান চুক্তি করতে চায়, দেশটি টিকে থাকার চেষ্টা করছে : ডোনাল্ড ট্রাম্প ইরানের সঙ্গে যুদ্ধবিরতি এখনও বহাল, হরমুজ প্রণালিও খোলা: মার্কিন প্রতিরক্ষামন্ত্রী দেশের স্বাস্থ্য খাত দীর্ঘদিন ধরে অবহেলার শিকার হয়েছে: ডা. জুবাইদা রহমান খুলনায় গুলিবিদ্ধ যুবককে ঢাকায় নেওয়ার পথে অ্যাম্বুলেন্সে লক্ষ্য করে আবার গুলি তিন হত্যা মামলায় সাবেক রেলমন্ত্রী সুজনের জামিন ফেসবুক ও ইনস্টাগ্রামে আসতে পারে বড় পরিবর্তনের নির্দেশ বিদেশযাত্রায় বাধার মুখে সাংবাদিক নজরুল ইসলাম মিঠু পিরোজপুরের সড়কগুলো দ্রুত মেরামতের নির্দেশ প্রধানমন্ত্রীর পুলিশে বড় রদবদল, ৩৯ কর্মকর্তাকে বদলি

৭ নভেম্বর খুলনায় মুক্তি পাচ্ছে ‘দেলুপি’, ১৪ নভেম্বর সারা দেশে

বিনোদন ডেস্ক :
  • আপডেটের সময় : মঙ্গলবার, ২৮ অক্টোবর, ২০২৫
  • ৭৩ টাইম ভিউ

ঘোষণা এলো ‘দেলুপি’ সিনেমার এর মুক্তির তারিখের। মোহাম্মদ তাওকীর ইসলামের পরিচালনায় নির্মিত ছবিটি প্রথমে খুলনায় মুক্তি পাচ্ছে ৭ নভেম্বর, আর ১৪ নভেম্বর থেকে সারাদেশের প্রেক্ষাগৃহে দেখা যাবে ছবিটি। সোমবার (২৮ অক্টোবর) বেলা ১১টার দিকে প্রযোজনা প্রতিষ্ঠানের সোশ্যাল মিডিয়ায় একটি পোস্টে মুক্তির তারিখ ঘোষণা করা হয়। সেখানে ছন্দে ছন্দে লেখা হয়—

‘নভেম্বরের ০৭ তারিখে, আসছে দেলুপি খুলনাতে,

সারাদেশের মানুষ দেখবে, পরের সপ্তাহ ১৪-তে।

টিকিট কাটো, ফূর্তি বাটো, ভাই-ভাতিজা-ফুপুরা,

দেলুপিতে লাগবে যে ধুম, মন হবে সব ফুরফুরা।’

পরিচালক তাওকীর ইসলাম গণমাধ্যমকে বলেন, “আমরা চেয়েছি যে অঞ্চলের গল্প, সেই অঞ্চলের মানুষ আগে দেখুক। তাই খুলনায় প্রথম মুক্তি দিচ্ছি। এছাড়া কিছু ইউনিয়ন ও গ্রামেও সিনেমাটি প্রদর্শনের পরিকল্পনা রয়েছে।”

ইতোমধ্যে ‘দেলুপি’-র দুটি টিজার ও একটি গান দর্শকদের ভালো সাড়া পেয়েছে। খুব শিগগিরই মুক্তি পাবে সিনেমার অফিসিয়াল ট্রেইলার।

খুলনার পাইকগাছার দেলুটি ইউনিয়ন থেকে অনুপ্রাণিত হয়ে ছবিটির গল্প লেখা হয়েছে। সেই অঞ্চলের বাস্তবতা ও সম্পর্কের টানাপোড়েনের মধ্য দিয়ে উঠে এসেছে বাংলাদেশের সাধারণ মানুষের জীবনের প্রতিচ্ছবি।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর