সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১৪ অপরাহ্ন
শিরোনাম :
জিয়াকে গুলি করেন মতিউর, হত্যার আগে হেলিকপ্টারে চট্টগ্রামে এরশাদ : জিজ্ঞাসাবাদে মোজাফফর মধ্যবর্তী নির্বাচনের পরপর ইরানের সাথে যুদ্ধ শেষ হবে: ট্রাম্প ড্রোন হামলায় সৌদির গুরুত্বপূর্ণ তেল পাইপলাইন বন্ধ, বাড়ছে জ্বালানি সংকটের শঙ্কা আমদানি নির্ভরতা কমিয়ে কৃষি উৎপাদন বাড়ানোর তাগিদ প্রধানমন্ত্রীর বিকেন্দ্রীকরণে স্থানীয় সরকার শক্তিশালী করার তাগিদ রাষ্ট্রপতির আসিফের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ, অনুসন্ধানে দুদক গুলশানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিল, গ্রেপ্তার আরো ৪০ রামপাল বিদ্যুৎকেন্দ্রের এক ইউনিট বন্ধ, অর্ধেকে নেমেছে বিদ্যুৎ উৎপাদন রংপুর অভিমুখে লংমার্চে পাঁচ জেলায় পাঁচ পথসভা করবে ১১ দলীয় ঐক্য ঢাকা সিটি নির্বাচন: এনসিপির প্রার্থী উত্তরে আসিফ মাহমুদ ও দক্ষিণে নাসীরুদ্দীন পাটওয়ারী

বিদেশযাত্রায় বাধার মুখে সাংবাদিক নজরুল ইসলাম মিঠু

আওয়াজ অনলাইন ডেস্ক :
  • আপডেটের সময় : মঙ্গলবার, ৫ মে, ২০২৬
  • ৯২ টাইম ভিউ
বিদেশযাত্রায় বাধার মুখে সাংবাদিক নজরুল ইসলাম মিঠু

চীন যাওয়ার পথে বিমানবন্দরে অনলাইন নিউজ পোর্টাল নিউজনেক্সটের সম্পাদক নজরুল ইসলাম মিঠুকে বাধা দেওয়ার ঘটনাকে ‘হয়রানি’ বলছে ‘ওভারসিজ করেসপন্ডেন্ট অ্যাসোসিয়েশন বাংলাদেশ’-ওকাব। বিদেশি গণমাধ্যমে কাজ করা বাংলাদেশি সাংবাদিকদের এ সংগঠনটি মঙ্গলবার (৫ মে) এক বিবৃতিতে বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে।ওকাবের সভাপতির দায়িত্ব পালন করছেন সাংবাদিক মিঠু; সংগঠনটি বলছে, তার বিদেশযাত্রায় বাধার ঘটনা ‘অযাচিত ও অপ্রত্যাশিত’। সেইসঙ্গে এটি ‘ভ্রমণ বা চলাচলের মৌলিক স্বাধীনতার স্পষ্ট লঙ্ঘন’।

বিবৃতিতে বলা হয়, এ পরিস্থিতিতে নিন্দা জানাচ্ছে ওকাব। নিরাপত্তা ও ইমিগ্রেশন কর্মকর্তাদের তরফে ‘কোনো কারণ দেখানো ছাড়া’ এমন ভ্রমণ নিষেধাজ্ঞা অযাচিত, অপ্রত্যাশিত। এটি সাংবাদিকদের মনে ভয় ও শঙ্কা তৈরির একটি চেষ্টা। ওকাব বিবৃতিতে আরও বলেছে, দুঃখজনক বিষয় হচ্ছে, সংবাদমাধ্যমের স্বাধীনতা সমুন্নত রাখার অঙ্গীকার নিয়ে বাংলাদেশে ও সারা বিশ্বে যেদিন বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালিত হচ্ছিল, সেদিন এ ঘটনাটি ঘটেছে।

চীনে যাওয়ার পথে রোববার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ফিরিয়ে দেওয়া হয় ওকাব সভাপতি মিঠুকে। জার্মান সংবাদসংস্থা ডিপিএ’র ঢাকা প্রতিনিধি মিঠু ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সাবেক সভাপতি। একটি গোয়েন্দা সংস্থার আপত্তিতে তকে সেদিন ফিরিয়ে দেওয়ার কথা বলেছিলেন মিঠু। কী অভিযোগে বিদেশযাত্রায় বাধা দেওয়া হচ্ছে, ইমিগ্রেশন কর্তৃপক্ষ সেটি পরিষ্কার করেনি বলেও দাবি করেন তিনি।

পুলিশের বিশেষ শাখার শীর্ষস্থানীয় এক কর্মকর্তা গণমাধ্যমকে ওই দিন বলেন, তাদের (ইমিগ্রেশন কর্তৃপক্ষ) কাছে বিভিন্ন গোয়েন্দা সংস্থার (তরফে বলা হয়ে থাকে), দুদকও বলে থাকে। সে অনুযায়ী যাত্রীদের তথ্য আপলোড করা হয়। নজরুল ইসলামের ক্ষেত্রে একটি গোয়েন্দা সংস্থা বলার পর তাকে যেতে দেওয়া হয়নি।”

বিমানবন্দরে এ ঘটনার ব্যাখ্যা দ্রুত দেওয়ার পাশাপাশি সাংবাদিদের অধিকার ক্ষুণ্ন করে এমন পদক্ষেপ এবং নিবর্তনমূলক কর্মকাণ্ড বন্ধে সরকারের প্রতি আহ্বান জানিয়েছে ওকাব। সূত্র: বিডি নিউজ

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর