রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১২:০৪ পূর্বাহ্ন
শিরোনাম :
বাঁশ ফারুকের খুঁটির জোর কোথায়? ধর্ষণ, সরকারি জমি দখল ও মাদক বানিজ্য নিয়ন্ত্রণের অভিযোগ!(অনুসন্ধানী পর্ব ১) তত্ত্বাবধায়ক সরকার গঠনে ‘ভাইস প্রেসিডেন্ট’ পদ সৃষ্টির প্রস্তাব এসেছে : সাস্বরাষ্ট্রমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি আসিফ মাহমুদের বিশ্ববাজারে তেলের দাম ১১৬ ডলার ছাড়াল গাজীপুর সিটি করপোরেশনের কর্মচারীদের উন্নয়নে জাকির হোসেনের ৩৩ বছরের অবদান সরকার সৃজনশীল শিল্পকে মূলধারায় আনতে চায়: অর্থমন্ত্রী সরকারের ভুলের দায় বিরোধী দল নেবে কেন: মৌলভীবাজারে ডা. শফিকুর রহমান ‘তাদের টার্গেট মিস হয়ে গেছে’, গুলিকাণ্ডে মুখ খুললেন আসিফ মিষ্টির শূন্য আসনে উপনির্বাচন ১২ নভেম্বর, মনোনয়ন জমার শেষ দিন ২৬ অক্টোবর হাম উপসর্গে আরও ৮ মৃত্যু, নতুন রোগী ১০৬৫

মাধবপুরে জাল টাকার নোট সনাক্তকরণ কর্মশালা অনুষ্ঠিত

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ১৮ মে, ২০২৩
  • ২৩৩ টাইম ভিউ

স্টাফ রিপোর্টার মোঃ নজরুল ইসলাম খান : বাংলাদেশ ব্যাংক সিলেট এর আয়োজনে মাধবপুরে জাল টাকা সনাক্তকরণ ও প্রতিরোধ বিষয়ক এক কর্মশালা অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার সকালে মাধবপুর উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মনজুর আহসান।

সোনালী ব্যাংক হবিগঞ্জ শাখার ডিজিএম দোলন কান্তি চক্রবর্তীর সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় বক্তব্য রাখেন বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালক মোঃ জামাল উদ্দিন চৌধুরী, যুগ্ম ব্যবস্থাপক আবু তাহির মোঃ হাবিবউল্লাহ, সিনিয়র সহকারী পুলিশ সুপার নির্মলেন্দু চক্রবর্তী। কর্মশালায় প্রজেক্টরের মাধ্যমে জাল টাকার নোট সনাক্তকরণ পদ্ধতি এবং ব্যাংক ও এটিএম বুথের টাকায় জাল নোট পেলে করণীয় সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়। এতে বীর মুক্তিযোদ্ধা, সাংবাদিক, সরকারি কর্মকর্তা, ব্যবসায়ী ও স্কুল কলেজের বিপুল সংখ্যক শিক্ষার্থী অংশগ্রহণ করেন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর