রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ১২:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :
যারা পরাজিত হয়েছে তারা মাথাচাড়া দেওয়ার চেষ্টা করছে: প্রধানমন্ত্রী দেশে-বিদেশে মানব পাচারকারীদের প্রতিহত করতে হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী জিয়াউর রহমানকে উদ্ধার করেছিল সেনাবাহিনী, ‘জাসদের দাবি সঠিক নয়’: সাখাওয়াত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু তাহসিফ হত্যা মামলা: দীপকে পুনরায় তিন দিনের রিমান্ডে পাঠালেন আদালত ​ত্যাগ ও পরিচ্ছন্ন ইমেজে শীর্ষে জিয়া : দারুস সালাম থানা যুবদলে নতুন সম্ভাবনার আশা কেরানীগঞ্জে সন্ত্রাস বিরোধী আইনের মামলায় আ.লীগ নেতা তাজুল গ্রেফতার নির্বাচনী ডামাঢোলে সরগরম সৈয়দকাঠী,ভোটের মাঠে নতুন সমীকরণ,কে হবেন আগামীর চেয়ারম্যান? মরিশাসে ভারী কাচের বাক্স চাপায় তিন বাংলাদেশি শ্রমিকের মৃত্যু স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য বিভ্রান্তিকর ও অসত্য দাবি করে নিন্দা জামায়াতের

ইসরায়েলি হামলায় ৫ সন্তান সহ স্বামী-স্ত্রী নিহত

আন্তর্জাতিক ডেস্ক :
  • আপডেটের সময় : বুধবার, ৮ মে, ২০২৪
  • ৯৬ টাইম ভিউ

ইসরায়েলি সেনাবাহিনীর হামলায় একই পরিবারের ৭ সদস্য নিহত হয়েছে। গাজা শহরের জেইতুন এলাকায় একটি অ্যাপার্টমেন্ট ভবনে বোমা হামলায় পাঁচ শিশুসহ সাতজনের একটি পরিবারকে হত্যা করা হয়েছে বলে ওয়াফার প্রতিবেদনে বলা হয়েছে।

প্রতিবেদনে জানানো হয়, ইসরায়েলি বোমা হামলায় সাতজন প্রাণ হারিয়েছেন। স্বামী, স্ত্রী এবং তাদের পাঁচ সন্তানকে হত্যা করেছে ইসরায়েলি বাহিনী।

রাফায় ইসরায়েলি হামলায় আরো দুজন নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছে। তাদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
ফিলিস্তিনি মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, ‘ইসরায়েলি দখলদার (বাহিনী) গাজা উপত্যকায় পরিবারগুলোর ওপর ছয়টি গণহত্যা চালিয়েছে এবং এতে করে গত ২৪ ঘণ্টায় ৫৪ জন শহীদ এবং আরো ৯৬ জন আহত হয়েছেন।’ বিবৃতিতে আরো বলা হয়েছে, গত সাত মাসেরও বেশি সময় ধরে চলা এই হামলায় আরো ৭৮ হাজার ২০৪ জন আহত হয়েছেন।

অনেক মানুষ এখনো ধ্বংসস্তূপের নিচে এবং রাস্তায় আটকা পড়ে আছে এবং উদ্ধারকারীরা তাদের কাছে পৌঁছতে পারছেন না।
ইসরায়েলি বাহিনী দক্ষিণাঞ্চলীয় গাজার সালাহ আল দিন গেটে একটি মোটরসাইকেলে হামলা চালিয়েছে। ইসরায়েলের দুটি গুরুত্বপূর্ণ সীমান্ত ক্রসিং বন্ধ করার পর জাতিসংঘের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা বলেছেন, গাজায় পানি এবং মানবিক সহায়তা প্রদানের জন্য প্রয়োজনীয় জ্বালানি সরবরাহ আজ শেষ হয়ে যাবে।

এদিকে এপির প্রতিবেদনে বলা হয়েছে, রাফায় পূর্ণ মাত্রায় হামলা চালানোর উদ্বেগের কারণে মার্কিন যুক্তরাষ্ট্র গত সপ্তাহে ইসরায়েলে বোমার একটি চালান পাঠানো বন্ধ করে দিয়েছে।

এ ছাড়া সিআইএ প্রধান বিল বার্নস আজ প্রধানমন্ত্রী নেতানিয়াহুর সঙ্গে দেখা করবেন।

সূত্র : আল-জাজিরা

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর