রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১০:১০ অপরাহ্ন
শিরোনাম :
দাম্মাম-রিয়াদ রুটের বিমান ফ্লাইট ৪ নভেম্বর পর্যন্ত স্থগিত মার্কিনদের ওপর প্রাণঘাতী হামলার প্রস্তুতি নিচ্ছে ইরান: ওয়াশিংটনের সতর্কতা ফিলিপাইনের আকাশে দু্ই বিমানের সংঘর্ষে ৪ পাইলট নিহত স্পিকারের সঙ্গে সুইডিশ রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ জাতীয় নারী শক্তির নতুন কমিটি ডেঙ্গুতে আরও ৭ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২২৪৯ সাংবাদিকদের পেটানোর হুমকি, এনায়েতুল্লাহ আব্বাসীকে আইনি নোটিশ মাদ্রাসাগুলোতে অতিরিক্ত শারীরিক শাস্তি ও অনুপযুক্ত স্পর্শ কোনোভাবেই গ্রহণযোগ্য নয় ৫০ বছরে ফিডব্যাক, ১১ বছর পর নতুন অ্যালবামসহ বছরজুড়ে সুবর্ণজয়ন্তীর আয়োজন এইচএসসির ফল আগামী বৃহস্পতিবার

‘চিলাহাটি এক্সপ্রেস’ ট্রেনে ধাক্কায় দেহ থেকে বিচ্ছিন্ন যুবকের মাথা

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : মঙ্গলবার, ৪ জুলাই, ২০২৩
  • ১৭৭ টাইম ভিউ

অনলাইন ডেস্ক : নীলফামারীর সৈয়দপুরে চিলাহাটি থেকে ঢাকাগামী ‘চিলাহাটি এক্সপ্রেস’ ট্রেনে ধাক্কায় সাজিদ হোসেন(১৮) নামে এক যুবক নিহত হয়েছেন। মঙ্গলবার(৪জুলাই) সকাল সাড়ে ৬ টার দিকে সৈয়দপুর রেলস্টেশনের পশ্চিমে ওয়াপদা বাইপাস রেলক্রসিং থেকে এক কিলোমিটার দূরে এ দুর্ঘটনা ঘটে।

সাজিদ হোসেন সৈয়দপুরের উত্তরা আবাসিক এলাকার চাঁন মিয়ার ছেলে। তিনি বিভিন্ন হোটেলে শ্রমিক হিসেবে কাজ করতেন।

বিষয়টি নিশ্চিত করে সৈয়দপুর রেলওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) সাকিউল আজম বলেন, সকালে সাজিদ বাড়ির পাশের রেললাইনে হাঁটতেছিল। এসময় চিলাহাটি থেকে ঢাকাগামী ‘চিলাহাটি এক্সপ্রেস’ ট্রেন তার কাছে চলে আসে। কিছু বুঝার আগেই ট্রেনের ধাক্কায় তার দেহ থেকে আলাদা হয়ে যায় মাথা। সাজিদ মাঝে মাঝে হোটেলে শ্রমিক হিসেবে কাজ করতো। সে মানসিক সমস্যা ভুগিতেছিল।

ওসি বলেন, ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহ পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলার প্রস্তুতি চলছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর