শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০৩:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :
ভারতের প্রধান ব্যাংক স্টেট ব্যাংক অব ইন্ডিয়ায় সাইবার হামলা নতুন বিক্ষোভের আশঙ্কা, ফ্রান্সজুড়ে ৭০ হাজার পুলিশ মোতায়েন প্রধানমন্ত্রীর জাপান সফর ঘিরে চারটির বেশি সমঝোতা স্মারক সইয়ের প্রস্তুতি রাজধানীতে দুর্বৃত্তদের ককটেল বিস্ফোরণ ক্রীড়াঙ্গনকে প্রাতিষ্ঠানিক রূপ দিয়েছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান: রাষ্ট্রপতি সাইবার নিরাপত্তাঝুঁকিতে বন্ধ বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট: লেনদেনে সমস্যা নেই সৌদির কারাগারে সাড়ে ৭ হাজার বাংলাদেশি জানালেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী পশ্চিম তীর অবরুদ্ধ করার নির্দেশ নেতানিয়াহুর আবার‍ও কক্সবাজারে হোটেলে আগুন ভূমিমন্ত্রী মিনুকে দেখতে হাসপাতালে মির্জা আব্বাস

সৌদির দাম্মামে আগুনে ৯ বাংলাদেশির মৃত্যু

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : শনিবার, ১৫ জুলাই, ২০২৩
  • ১৭৪ টাইম ভিউ

অনলাইন ডেস্ক : সৌদি আরবের রাজধানী রিয়াদ থেকে ৩৫০ কিলোমিটার দূরে শুক্রবার (১৪ জুলাই) সন্ধ্যায় (স্থানীয় সময়) দাম্মাম শহরের আল-হুফুপের বাণিজ্যিক এলাকায় একটি ফার্নিচার ওয়ার্কশপে অগ্নিকান্ডের ঘটনায় ৯ বাংলাদেশি মারা গেছেন। এদের মধ্যে ৭ জনের পরিচয় জানা গেছে। অপর দুই জনের পরিচয় এখনো জানা যায়নি।

শুক্রবার (১৪ জুলাই) বিকেলে দাম্মাম শহরের হুফুপ সানাইয়া এলাকার একটি ফার্নিচারের কারখানায় আগুন লাগে।

যাদের পরিচয় জানা গেছে তারা হলেন-আরিফ মো. সাহাদাত, (পিপিএন- ২৫৩৫১৭৬৩৩৯), বারেক সরদার, (পিপিএন-২২৪৭৪৩৯৮৫০), মো. শাকিল প্রামানিক, (পিপিএন-২৫০৫৩৭৮৫৬৮), সাইফুল ইসলাম, (পিপিএন-২৫২৯৯২২৩২৬), রুমান (পিপিএন-২৫২৯৯২২৩২৬),মো. ফিরোজ সরদার আলী, (পিপিএন-২৪৯৩২১৭৯৬৮), এবং মো. রব হোসেন, (পিপিএন-২৪৩৭৭৯৫৪২৬০)।

রিয়াদে বাংলাদেশ দূতাবাসের প্রেস উইংয়ের প্রথম সচিব ফখরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

আহতদের মধ্যে দু’জন কিং ফাহদ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন এবং নিহতদের মরদেহগুলো হাসপাতালের মর্গে রাখা হয়েছে বলে জানান তিনি।

প্রেস উইং বলেছে, ‘আগুনের কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি এবং আমরা পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছি। এছাড়া দূতাবাসের একটি দল ঘটনাস্থলে উপস্থিত রয়েছে।’

ফখরুল ইসলাম বলেন, সব আইনি প্রক্রিয়া শেষে মরদেহ বাংলাদেশে পাঠানোর ব্যবস্থা নেওয়া হবে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর