মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০৮ অপরাহ্ন
শিরোনাম :
কৃষি সম্প্রসারণ অধিদফতরের ২৯ কর্মকর্তার পদোন্নতি তরুণদের জন্য নতুন সুবিধা চালু করল বাংলাদেশ ব্যাংক গণতন্ত্রকে রক্ষা করাই এখন সবচেয়ে বড় কাজ: রাষ্ট্রপতি সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে ইতিমধ্যে জড়িত ব্যক্তিদের শনাক্ত করা হয়েছে ব্যবস্থা নেওয়া হচ্ছে :স্বরাষ্ট্রমন্ত্রী ছয় মাস পর উৎপাদনে ফিরল চট্টগ্রাম ইউরিয়া সার কারখানা রমজান শুরুর সম্ভাব্য তারিখ জানাল জ্যোতির্বিজ্ঞানীরা নিউ ইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভ্যালের জন‍্য চলচ্চিত্র আহবান আবারও ঢাকায় আলী আজমত, মুস্তাফা জাহিদ ও জাল; একই মঞ্চে জেমস ওবায়দুল কাদের ও আরাফাতসহ ৭ আসামির মৃত্যুদণ্ড অকালে ঝরে গেল পুকুরে ডুবে সাতক্ষীরার দুই শিক্ষার্থীর জীবন

শাহিদানে কারবালা এর শানে ঢাকা মহানগর পাইকেয়ার ও আলাম মিছিল অনুষ্ঠিত

মোহাম্মাদ আশিক হোসেন রিপোর্টার :
  • আপডেটের সময় : সোমবার, ১৫ জুলাই, ২০২৪
  • ১১৭ টাইম ভিউ

আহলে বায়েত (সুন্নিওয়াল জামাত) এর পক্ষ থেকে ৮ই মহররম ঢাকা মহানগর পাইকেয়ার ও আলাম কাফেলা এর আয়োজন করা হয়েছে। কাফেলায় উপস্থিত ছিলেন দরবারে আহলে বাইত হোসাইনি ইমামবারবাহ এর খাদিম ও আহলে বাইত (সুন্নি ওয়াল জামাত) এর খাদিম জনাব হাজী মোহাম্মদ গুড্ডু।

প্রতি বছরের নেয় এই বছরেও আহলে বাইত (সুন্নি-ওয়াল জামাত) এ মিলিত হয়ে একতার সাথে হযরত ইমাম হোসাইন (রাঃ) এবং হযরত ইমাম হাসান (রাঃ) ও শাহিদানে কারবালা এর শানে ঢাকা মহানগর পাইকেয়ার ও আলাম মিছিল এর আয়োজন করা হয়েছে। মিছিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব হাজী মোহাম্মদ গুড্ডু। মিছিলে আরো উপস্থিত ছিলেন মোহাম্মদ রিয়াজ, মোঃ সোহেল ইরফান আলী (মুন্না) সহ আরো অনেকে।

হাজী মোহাম্মদ গুড্ডু বলেন, প্রতি বছরের মতো এবারও আহলে বায়েত (সুন্নিওয়াল জামাত) এর পক্ষ থেকে পাইকেয়ার ও আলাম মিছিল এর আয়োজন করা হয়েছে। তিনি বলেন আমরা হলাম সুন্নি মুসলমান। আমরা আহলে সুন্নাতে জামাতের লোক। কারবালায় যারা শহীদ হয়েছিলেন তাদের স্মরণে আমরা প্রতি বছর এই ঢাকা মহানগর পাইকেয়ার ও আলাম মিছিল এর আয়োজন করে থাকি।

তিনি ডিএমপি পুলিশ কমিশনার ও পল্লবী থানার অফিস ইনচার্জ কে ধন্যবাদ জানিয়ে বলেন, আমরা আইন প্রশাসনের সার্বিক সহায়তায় খুব সুন্দর এবং সুষ্ঠ ভাবে মিছিল শেষ করতে পেরে খুবই আনন্দিত।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর