সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫১ অপরাহ্ন
শিরোনাম :
দীর্ঘ বিরতির পর মঞ্চে তমালিকা কর্মকার, ‘অমানুষ’ দিয়ে ফিরছেন ভার্জিনিয়ায় ‘দ্য রেভলিউশনারিজ’-এ ভিন্ন রূপে পাওলি দাম, মুক্তি পেল ঐতিহাসিক সিরিজ সৃজনী বহুমুখী সমবায় সমিতির মনোনয়ন ফরম কিনতে বাঁধা ভিডিও ধারণ কালে সাংবাদিকের মোবাইল কেড়ে মবের চেষ্টা!   মঙ্গলবার রাত থেকে কলকারখানায় ‘আগের মতো’ গ্যাস-বিদ্যুৎ সরবরাহের আশ্বাস প্রধানমন্ত্রীর জিয়াকে গুলি করেন মতিউর, হত্যার আগে হেলিকপ্টারে চট্টগ্রামে এরশাদ : জিজ্ঞাসাবাদে মোজাফফর মধ্যবর্তী নির্বাচনের পরপর ইরানের সাথে যুদ্ধ শেষ হবে: ট্রাম্প ড্রোন হামলায় সৌদির গুরুত্বপূর্ণ তেল পাইপলাইন বন্ধ, বাড়ছে জ্বালানি সংকটের শঙ্কা আমদানি নির্ভরতা কমিয়ে কৃষি উৎপাদন বাড়ানোর তাগিদ প্রধানমন্ত্রীর বিকেন্দ্রীকরণে স্থানীয় সরকার শক্তিশালী করার তাগিদ রাষ্ট্রপতির আসিফের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ, অনুসন্ধানে দুদক

আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যালয় থেকে হাত বোমা উদ্ধার করেছে উৎসুক জনতা

নিজস্ব প্রতিবেদক :
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ৮ আগস্ট, ২০২৪
  • ১০৩ টাইম ভিউ

রাজধানীর গুলিস্তানের বঙ্গবন্ধুর আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যালয় হতে বেশ কয়েকটি হাত বোমা উদ্ধার করেছে উৎসুক জনতা।বৃহস্পতিবার (৮ আগস্ট) বিকেল পৌনে ৬টার দিকে কয়েকজনকে একটি টেবিলের ড্রয়ার নিয়ে বের হয়ে আসতে দেখা যায়। টেবিলের ড্রয়ার এবং ড্রয়ার ভর্তি হাতবোমাগুলো গত ৫ আগস্টের অগ্নিকাণ্ডের ধোঁয়ায় কালো হয়ে আছে। পরে গুনে দেখা যায় সেখানে ১৬টি হাত বোমা রয়েছে। ভেতরে এ রকম আরও হাতবোমা রয়েছে বলে জানান উদ্ধারকারীরা।

এদিকে, হাতবোমাগুলো দেখতে ভিড় জমান আশপাশের উৎসুক জনতা। এ সময় একজন কয়েকটি হাতবোমা ভবনের ভেতরে ছুড়ে মারলে সেগুলোর বিস্ফোরণ ঘটে।

উদ্ধারকারীদের একজন রবিউল বলেন, ‘গত ৫ তারিখ তারা এখানে আন্দোলন করেছেন। সেদিন তাদের ওপর গুলি ও বোমা নিক্ষেপের ঘটনা ঘটেছে। আজকে তিনি পরিত্যক্ত এ ভবনটি দেখতে এসেছেন। ভবনটির ভেতরে তারা এসব হাত বোমা পান।’সম্প্রতি ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন হয় এবং একইদিন দেশ ছেড়ে ভারতে পালিয়ে যান টানা চারবারের প্রধানমন্ত্রী আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। ওই দিন আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যালয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ করে বিক্ষুব্ধ ছাত্র-জনতা।

এরপর থেকে পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যালয়। আওয়ামী লীগের কেন্দ্রীয় ও বিভিন্ন পর্যায়ের নেতারা সব আত্মগোপনে আছেন। অনেকে দেশ থেকে পালিয়ে গেছেন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর