বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৩:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম :
চট্টগ্রামে হামলায় জড়িত ছাত্রদল নেতাদের বিচার চায় শিবির চট্টগ্রামের ঘটনায় বিক্ষোভের ডাক ছাত্রদলের হাত ট্রিগারেই আছে, প্রতিরক্ষা বাহিনীও সম্পূর্ণ প্রস্তুত: ইরান সাবেক প্রসিকিউটর সাইমুমের বিরুদ্ধে ঘুষ চাওয়ার প্রমাণ মিলেছে: চিফ প্রসিকিউটর চলতি বছর মাথাপিছু জিডিপিতে ভারতকে ছাড়াতে পারে বাংলাদেশ : আইএমএফ বিএনপি সরকার গণমাধ্যমের স্বাধীনতায় বিশ্বাসী: প্রধানমন্ত্রী চুক্তি না হলে হামলার জন্য পুরোদমে প্রস্তুত মার্কিন বাহিনী: ট্রাম্প জামিন পেলেন দেড় মাসের সন্তানসহ কারাগারে যাওয়া সেই যুব মহিলা লীগ নেত্রী গ্রাফিতিতে ‘গুপ্ত’ লেখা নিয়ে চট্টগ্রামে সিটি কলেজে ছাত্রদল-শিবির সংঘর্ষ সরকারি সিদ্ধান্ত না আসা পর্যন্ত পুরোনো ভাড়াই বহাল

অনুমতি ছাড়াই রাজধানীতে বিক্ষোভ মিছিল করেছে জামায়াতে ইসলামী

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : শুক্রবার, ৪ আগস্ট, ২০২৩
  • ১১৮ টাইম ভিউ

অনলাইন ডেক্স : পূর্ব ঘোষিত সমাবেশের অনুমতি না দেওয়ার প্রতিবাদে অনুমতি ছাড়াই রাজধানীতে বিক্ষোভ মিছিল করেছে জামায়াতে ইসলামী। এ সময় দলটির নেতাকর্মীদের মুক্তি দাবিসহ সরকার বিরোধী বিভিন্ন স্লোগান দেন তারা।

আজ শুক্রবার (৪ আগস্ট) দুপুর ১টা ৫০ মিনিটে রাজধানীর মিরপুর-১ গোলচত্বর থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে টেকনিক্যাল মোড়ে গিয়ে পথসভার মধ্য দিয়ে শেষ হয়।

সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশের অনুমতি না দেওয়ার প্রতিবাদে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ঢাকা মহানগর উত্তরের সেক্রেটারি মুহাম্মদ রেজাউল করিমের নেতৃত্বে এই বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

বিক্ষোভ মিছিল শেষে পথসভা সঞ্চালনা করেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় প্রচার সম্পাদক মতিউর রহমান আকন্দ। পথসভায় উপস্থিত ছিলেন- জামায়াতে ইসলামীর ঢাকা মহানগর দক্ষিণের আমির নুরুল ইসলাম বুলবুল, উত্তরের ভারপ্রাপ্ত আমির আব্দুর রহমান মুসা, নায়েবে আমির গোলাম মোস্তফা, দক্ষিণের নায়েবে আমির হেলাল উদ্দিন, সহকারী সেক্রেটারি মো. দেলোয়ার হোসেন প্রমুখ।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর