সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০০ অপরাহ্ন
শিরোনাম :
দীর্ঘ বিরতির পর মঞ্চে তমালিকা কর্মকার, ‘অমানুষ’ দিয়ে ফিরছেন ভার্জিনিয়ায় ‘দ্য রেভলিউশনারিজ’-এ ভিন্ন রূপে পাওলি দাম, মুক্তি পেল ঐতিহাসিক সিরিজ সৃজনী বহুমুখী সমবায় সমিতির মনোনয়ন ফরম কিনতে বাঁধা ভিডিও ধারণ কালে সাংবাদিকের মোবাইল কেড়ে মবের চেষ্টা!   মঙ্গলবার রাত থেকে কলকারখানায় ‘আগের মতো’ গ্যাস-বিদ্যুৎ সরবরাহের আশ্বাস প্রধানমন্ত্রীর জিয়াকে গুলি করেন মতিউর, হত্যার আগে হেলিকপ্টারে চট্টগ্রামে এরশাদ : জিজ্ঞাসাবাদে মোজাফফর মধ্যবর্তী নির্বাচনের পরপর ইরানের সাথে যুদ্ধ শেষ হবে: ট্রাম্প ড্রোন হামলায় সৌদির গুরুত্বপূর্ণ তেল পাইপলাইন বন্ধ, বাড়ছে জ্বালানি সংকটের শঙ্কা আমদানি নির্ভরতা কমিয়ে কৃষি উৎপাদন বাড়ানোর তাগিদ প্রধানমন্ত্রীর বিকেন্দ্রীকরণে স্থানীয় সরকার শক্তিশালী করার তাগিদ রাষ্ট্রপতির আসিফের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ, অনুসন্ধানে দুদক

‘বাসি খাবার’প্রতিবাদ করায় ক্রেতাকে পেটাল রেস্টুরেন্টকর্মীরা

অনলাইন ডেস্ক :
  • আপডেটের সময় : রবিবার, ৬ অক্টোবর, ২০২৪
  • ৯৭ টাইম ভিউ

‘বাসি খাবার’ এর প্রতিবাদ করায় এক ক্রেতাকে মারধর করে রক্তাক্ত ও জখম করেছে ‘স্টার কাবার অ্যান্ড রেস্টুরেন্ট’-এ কর্মরত স্টাফরা। রবিবার (৬ অক্টোবর) দুপুরে রেস্টুরেন্টটির বনানী শাখায় এ ঘটনা ঘটে। মারধরে শিকার ওই ভুক্তভোগীর নাম সালেহ মোহাম্মদ রশীদ অলক। তিনি উত্তরার বাসিন্দা।মারধরের শিকার ওই ভুক্তভোগী জানান, বিকেল সাড়ে ৩টায় তিনি স্টার কাবার অ্যান্ড রেস্টুরেন্ট বনানী শাখার ২য় তলায় খাবার খেতে আসেন।

খাবার অর্ডারের পর খেতে গিয়ে কাবাব থেকে বাসি গন্ধ পান। তিনি বিষয়টি ওয়েটার ও ম্যানেজার মুসলিম উদ্দিনকে জানালে তারা উল্টো চটে যান। ম্যানেজার মুসলিম উদ্দিনের নির্দেশে কয়েকজন স্টাফরা তাকে দোতলা থেকে নিচে মারধর ও রক্তাক্ত জখম করেন। রেস্টুরেন্টটির ম্যানেজার মুসলিম উদ্দিন মারধরের বিষয়টি অস্বীকার করে বলেন, আমি ক্যাশের নিরাপত্তায় ব্যস্ত ছিলাম। স্টাফদের সঙ্গে ওই কাস্টমারের ঝামেলা হয়েছে। মারধরের সঙ্গে আমি সম্পৃক্ত ছিলাম না।

এদিকে ঘটনাস্থল পরিদর্শন করেছেন বনানী থানার সাব-ইন্সপেক্টর সাগর শাহরিয়ার। তিনি জানান, ঘটনার সত্যতা যাচাইয়ের জন্য সিসি ক্যামেরার ভিডিও ফুটেজ সংগ্রহ করা হচ্ছে। ভিডিও ফুটেজ পর্যালোচনা করে দোষীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হবে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর