সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০০ অপরাহ্ন
শিরোনাম :
দীর্ঘ বিরতির পর মঞ্চে তমালিকা কর্মকার, ‘অমানুষ’ দিয়ে ফিরছেন ভার্জিনিয়ায় ‘দ্য রেভলিউশনারিজ’-এ ভিন্ন রূপে পাওলি দাম, মুক্তি পেল ঐতিহাসিক সিরিজ সৃজনী বহুমুখী সমবায় সমিতির মনোনয়ন ফরম কিনতে বাঁধা ভিডিও ধারণ কালে সাংবাদিকের মোবাইল কেড়ে মবের চেষ্টা!   মঙ্গলবার রাত থেকে কলকারখানায় ‘আগের মতো’ গ্যাস-বিদ্যুৎ সরবরাহের আশ্বাস প্রধানমন্ত্রীর জিয়াকে গুলি করেন মতিউর, হত্যার আগে হেলিকপ্টারে চট্টগ্রামে এরশাদ : জিজ্ঞাসাবাদে মোজাফফর মধ্যবর্তী নির্বাচনের পরপর ইরানের সাথে যুদ্ধ শেষ হবে: ট্রাম্প ড্রোন হামলায় সৌদির গুরুত্বপূর্ণ তেল পাইপলাইন বন্ধ, বাড়ছে জ্বালানি সংকটের শঙ্কা আমদানি নির্ভরতা কমিয়ে কৃষি উৎপাদন বাড়ানোর তাগিদ প্রধানমন্ত্রীর বিকেন্দ্রীকরণে স্থানীয় সরকার শক্তিশালী করার তাগিদ রাষ্ট্রপতির আসিফের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ, অনুসন্ধানে দুদক

যাত্রাবাড়ীতে কাভার্ডভ্যানের ধাক্কায় নিহত ২

নিজস্ব প্রতিবেদক :
  • আপডেটের সময় : রবিবার, ২৭ অক্টোবর, ২০২৪
  • ১১১ টাইম ভিউ

রাজধানীর যাত্রাবাড়ী মাতুয়াইল হাসপাতালের সামনে কাভার্ডভ্যানের ধাক্কায় দুজন নিহত হয়েছেন। রোববার (২৭ অক্টোবর) সকালের দিকে এ দুর্ঘটনা ঘটে। জানা গেছে, নিহতরা হলেন- অজ্ঞাত পরিচয়ের রিকশাচালক (৪৫) ও যাত্রী দিদার এলাহী (৩৪)। যাত্রাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুক আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি জানান, একটি রিকশা একজন আরোহী নিয়ে মাতুয়াইল মেডিকেল রোড দিয়ে যাওয়ার সময় একটি কাভার্ডভ্যান তাদের রিকশাটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই দুজন মারা যান। তবে ঘটনার পরপরই কাভার্ডভ্যান চালক পালিয়ে গেছে। কাভার্ডভ্যানটি জব্দ করা হয়েছে।

তিনি আরও জানান, মৃত রিকশা আরোহী দিদার এলাহী বেসরকারি ব্যাংকে কর্মরত ছিলেন। তার বাসা মাতুয়াইল মেডিকেল রোড এলাকায়। দেশের বাড়ি গাইবান্ধা থেকে এসে ঢাকায় নেমে রিকশাযোগে বাসায় যাচ্ছিলেন। আর রিকশাচালকের নাম-ঠিকানা পাওয়া যায়নি। তার বয়স হবে আনুমানিক ৪৫ বছর। বিস্তারিত জানার চেষ্টা চলছে। মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর