শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ১২:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
নতুন বিক্ষোভের আশঙ্কা, ফ্রান্সজুড়ে ৭০ হাজার পুলিশ মোতায়েন প্রধানমন্ত্রীর জাপান সফর ঘিরে চারটির বেশি সমঝোতা স্মারক সইয়ের প্রস্তুতি রাজধানীতে দুর্বৃত্তদের ককটেল বিস্ফোরণ ক্রীড়াঙ্গনকে প্রাতিষ্ঠানিক রূপ দিয়েছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান: রাষ্ট্রপতি সাইবার নিরাপত্তাঝুঁকিতে বন্ধ বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট: লেনদেনে সমস্যা নেই সৌদির কারাগারে সাড়ে ৭ হাজার বাংলাদেশি জানালেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী পশ্চিম তীর অবরুদ্ধ করার নির্দেশ নেতানিয়াহুর আবার‍ও কক্সবাজারে হোটেলে আগুন ভূমিমন্ত্রী মিনুকে দেখতে হাসপাতালে মির্জা আব্বাস হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, দেশে প্রাণহানি ১২১৪

দেলাওয়ার হোসাইন সাঈদীর মৃত্যুকে কেন্দ্র করে রাজধানীতে নিরাপত্তা জোরদার

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : মঙ্গলবার, ১৫ আগস্ট, ২০২৩
  • ১১৮ টাইম ভিউ

অনলাইন ডেক্স : মানবতাবিরোধী অপরাধের মামলায় আমৃত্যু কারাদণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদীর মৃত্যুকে কেন্দ্র করে রাজধানীতে নিরাপত্তা জোরদার করা হয়েছে।

সোমবার (১৪ আগস্ট) রাত ৮টা ৪০মিনিটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। এরপর থেকে রাজধানীতে নিরাপত্তা জোরদার করা হয়েছে।ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) সূত্রে জানা গেছে, জাতীয় শোক দিবসকে কেন্দ্র করে রাজধানীতে গত কয়েক দিন ধরে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। এছাড়া জামায়াত নেতা সাঈদীর মৃত্যুকে কেন্দ্র করে রাজধানীতে নিরাপত্তা আরও জোরদার করা হয়েছে।

পুলিশ জানায়, রাজধানীর বিভিন্ন চেকপোস্টে তল্লাশিসহ নিরাপত্তা নিশ্চিত করতে নজরদারি করা হচ্ছে। সতর্ক রয়েছে পুলিশ।

ডিএমপির অতিরিক্ত কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) ড. খ. মহিদ উদ্দিন বলেন, রাজধানীর নিরাপত্তা ব্যবস্থা সময় সময় জোরদার থাকে। আমরা এ বিষয়ে কনসার্ন আছি।

গত শনিবার (১২ আগস্ট) থেকে আগামী ১৫ আগস্ট জাতীয় শোক দিবসকে কেন্দ্র করে রাজধানীতে ব্লক রেইড বা বিশেষ অভিযান পরিচালনার নির্দেশ দেন ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুক। ১৫ আগস্টকে কেন্দ্র করে জঙ্গিরা যাতে অবস্থান না নিতে পারে সেই লক্ষ্যে বাসাবাড়ি, আবাসিক হোটেল, মেস, বস্তিসহ এলাকা ভিত্তিক ব্লক রেইড, তল্লাশি ও চেকপোস্ট কার্যক্রম পরিচালনা করছে। ডিএমপির এলাকাধীন সব আবাসিক হোটেল, মেস এবং বস্তি এলাকায় ব্লক রেইড ও তল্লাশি কার্যক্রম পরিচালনা করছে পুলিশ।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর