সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩১ অপরাহ্ন
শিরোনাম :
দীর্ঘ বিরতির পর মঞ্চে তমালিকা কর্মকার, ‘অমানুষ’ দিয়ে ফিরছেন ভার্জিনিয়ায় ‘দ্য রেভলিউশনারিজ’-এ ভিন্ন রূপে পাওলি দাম, মুক্তি পেল ঐতিহাসিক সিরিজ সৃজনী বহুমুখী সমবায় সমিতির মনোনয়ন ফরম কিনতে বাঁধা ভিডিও ধারণ কালে সাংবাদিকের মোবাইল কেড়ে মবের চেষ্টা!   মঙ্গলবার রাত থেকে কলকারখানায় ‘আগের মতো’ গ্যাস-বিদ্যুৎ সরবরাহের আশ্বাস প্রধানমন্ত্রীর জিয়াকে গুলি করেন মতিউর, হত্যার আগে হেলিকপ্টারে চট্টগ্রামে এরশাদ : জিজ্ঞাসাবাদে মোজাফফর মধ্যবর্তী নির্বাচনের পরপর ইরানের সাথে যুদ্ধ শেষ হবে: ট্রাম্প ড্রোন হামলায় সৌদির গুরুত্বপূর্ণ তেল পাইপলাইন বন্ধ, বাড়ছে জ্বালানি সংকটের শঙ্কা আমদানি নির্ভরতা কমিয়ে কৃষি উৎপাদন বাড়ানোর তাগিদ প্রধানমন্ত্রীর বিকেন্দ্রীকরণে স্থানীয় সরকার শক্তিশালী করার তাগিদ রাষ্ট্রপতির আসিফের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ, অনুসন্ধানে দুদক

২১ আগস্ট হত্যাকাণ্ডে খালেদা জিয়া ও তারেক গং জড়িত : প্রধানমন্ত্রী

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : সোমবার, ২১ আগস্ট, ২০২৩
  • ১৭৯ টাইম ভিউ

অনলাইন ডেক্স : ২০০৪ সালের ২১ আগস্ট হত্যাকাণ্ডে খালেদা জিয়া ও তারেক গং জড়িত বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার (২১ আগস্ট) সকালে বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ২১ আগস্টের নিহতদের স্মরণে আয়োজিত আলোচনা সভায় স্বাগত বক্তব্যে তিনি এ কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, ২১ আগস্ট হামলার ঘটনায় সময় খালেদা জিয়া প্রধানমন্ত্রী। তার কী ভুমিকা ছিল? এ হামলার সঙ্গে যে খালেদা ও তারেক জড়িত এতে কোনো সন্দেহ নেই। ওরা ঘাতক, ওদের হাতে রক্ত, ওরা গাড়িতে পেট্রোল বোমা মেরে, আগুন দিয়ে মানুষ পুড়িয়ে মারে। এটাই ওদের চরিত্র।বিভীষিকাময় সেই দিনের কথা স্মরণ করে শেখ হাসিনা বলেন, আমি কেবল বক্তব্য শেষ করেছি, নিচে নামবো, তখন ফটোগ্রাফার গোর্কি আমাকে বলল- আপা একটু দাঁড়ান আমি ছবি নিতে পারিনি। সাথে সাথে অন্য ফটোগ্রাফাররা বললো আপা একটু দাঁড়ান, কয়েক সেকেন্ডের ব্যাপার। সাথে সাথে শুরু হয়ে গেল গ্রেনেড হামলা। হানিফ ভাই আমার পাশে ছিল, সাথে সাথে তিনি টেনে বসিয়ে দিলেন।

আমাকে চারদিক থেকে ঘিরে ধরল।তিনি বলেন, যেসব গ্রেনেড ছোড়া হলো সেগুলো ট্রাকের ওপরে না পড়ে ট্রাকের ডালার সাথে বাড়ি খেয়ে নিচে পড়ে যায়। সমস্ত স্প্লিন্টার হানিফ ভাইয়ের মাথায়। তার সমস্ত গা বেয়ে রক্ত আমার কাপড়ে এসে পড়ছে। প্রথমে তিনটা, তারপর একটু বিরতি দিয়ে আবার একটার একটা গ্রেনেড মারতে শুরু করল। আমাদের হাজার হাজার নেতা-কর্মী সেখানে উপস্থিত, আইভি রহমান মহিলাদের নিয়ে নিচেই ছিলেন।

একটি রাজনৈতিক দলের ওপর এমন গ্রেনেড হামলা হতে পারে এটা কল্পনাও করা যায় না মন্তব্য করে সরকার প্রধান বলেন, হামলার পরে উদ্ধার করতে আসেনি কেউ। পরিবর্তে টিয়ারগ্যাস ছোড়া হয়েছিল। কেন এই আচরণ? হামলার কোন আলামত রাখতে দেয়া হয়নি। ধ্বংস করা হয়েছে। যে সেনা কর্মকর্তা অবিস্ফোরিত গ্রেনেড সংরক্ষণ করতে চেয়েছিলো তাকে চাকরিচ্যুত করা হয়।তিনি আরও বলেন, বঙ্গবন্ধুকে হত্যাকারীদের বিচার থেকে রক্ষা করাই নয়, বিভিন্ন দূতাবাসে চাকরি দিয়ে প্রতিষ্ঠিত করেছিলেন জিয়া। একই ধারাবাহিকতা বজায় রেখেছিলে খালেদা জিয়া। এমনকি বঙ্গবন্ধুর আত্মস্বীকৃত খুনীদের নির্বাচন করার সুযোগ পর্যন্ত দিয়েছিলেন খালেদা জিয়া।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর