শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০৮:০৭ অপরাহ্ন
শিরোনাম :
ভারতের প্রধান ব্যাংক স্টেট ব্যাংক অব ইন্ডিয়ায় সাইবার হামলা নতুন বিক্ষোভের আশঙ্কা, ফ্রান্সজুড়ে ৭০ হাজার পুলিশ মোতায়েন প্রধানমন্ত্রীর জাপান সফর ঘিরে চারটির বেশি সমঝোতা স্মারক সইয়ের প্রস্তুতি রাজধানীতে দুর্বৃত্তদের ককটেল বিস্ফোরণ ক্রীড়াঙ্গনকে প্রাতিষ্ঠানিক রূপ দিয়েছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান: রাষ্ট্রপতি সাইবার নিরাপত্তাঝুঁকিতে বন্ধ বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট: লেনদেনে সমস্যা নেই সৌদির কারাগারে সাড়ে ৭ হাজার বাংলাদেশি জানালেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী পশ্চিম তীর অবরুদ্ধ করার নির্দেশ নেতানিয়াহুর আবার‍ও কক্সবাজারে হোটেলে আগুন ভূমিমন্ত্রী মিনুকে দেখতে হাসপাতালে মির্জা আব্বাস

টাকা ছাড়া হচ্ছে না টিসিবির কার্ড নবায়ন!

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : বুধবার, ২৩ আগস্ট, ২০২৩
  • ১১৮ টাইম ভিউ

অনলাইন ডেক্স : কুড়িগ্রামের উলিপুর উপজেলার থেতরাই ইউনিয়নে টিসিবির কার্ড নবায়নের নামে টাকা আদায়ের অভিযোগ উঠেছে। প্রত্যেক সুবিধাভোগীর কাছ থেকে অনলাইনে টিসিবির কার্ড নবায়ন ৩০০টাকা করে নেবার অভিযোগ করেন ভুক্তভোগীরা।

এ বিষয়ে কয়েকজন ভুক্তভোগী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও জেলা প্রশাসক বরাবর লিখিত অভিযোগ করেন। তবে ইউপি চেয়ারম্যান আতাউর রহমানের দাবি, এই টাকা বসত বাড়ির কর নেয়া হচ্ছে।

লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, থেতরাই ইউনিয়নে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশের (টিসিবি) কার্ড সুবিধাভোগীর সংখ্যা তিন হাজার ৪১২ জন। কার্ড নবায়নের জন্য গত ২০আগস্ট এলাকায় মাইকিং করা হয়। কিন্তু সুবিধাভোগীরা কার্ড নবায়নের জন্য পরিষদে আসলে তাদের কাছে ৩০০ টাকা করে দাবি করা হয়। অন্যথায় কার্ড নবায়ন হবে না বলে জানানো হয়। বাধ্য হয়েই সুবিধাভোগীরা ৩০০টি করে দেন।

সরেজমিনে দেখা যায়, পরিষদের একটি কক্ষের বাহিরে দীর্ঘ সারি মানুষের। কক্ষের ভিতর হতে ৬নং ওয়ার্ডের ইউপি সদস্য অখিল চন্দ্র রায়সহ কয়েকজন টাকা নিচ্ছেন। তবে কোনো প্রকার রশিদ প্রদান করা হচ্ছে না।

এ সময় সুবিধাভোগী মন্জুরুল ইসলাম, আইয়ুব আলী, আক্কাছ আলী, নুরুজ্জামান ফজল উদ্দিন, আজিজুর রহমানসহ কয়েকজন সুবিধাভোগী জানান, টিসিবির কার্ড নবায়নের জন্য এসেছি। কিন্তু ভোটার আইডির কপি জমা নিয়ে কার্ডে নিখিল মেম্বার স্বাক্ষর দিয়ে ৩০০ টাকা করে নেয়া হয়েছে। তবে কি কারণে নিলো সেটা তারা বলছে না। কোনো রশিদও দিচ্ছে না। এ বিষয়ে আমরা প্রশাসনের নিকট একটি লিখিত অভিযোগ দিয়েছি।

ভারপ্রাপ্ত ইউএনও সহকারী কমিশনার (ভূমি) কাজী মাহমুদুর রহমান বলেন, অভিযোগ পেয়েছি এই বিষয়ে তদন্ত করা হচ্ছে।

জেলা প্রশাসক সাইদুল আরীফ বলেন, এই বিষয়টি আমাদের নজরে এসেছে। লিখিত অভিযোগও পেয়েছি। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর