শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০১:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
ভারতের প্রধান ব্যাংক স্টেট ব্যাংক অব ইন্ডিয়ায় সাইবার হামলা নতুন বিক্ষোভের আশঙ্কা, ফ্রান্সজুড়ে ৭০ হাজার পুলিশ মোতায়েন প্রধানমন্ত্রীর জাপান সফর ঘিরে চারটির বেশি সমঝোতা স্মারক সইয়ের প্রস্তুতি রাজধানীতে দুর্বৃত্তদের ককটেল বিস্ফোরণ ক্রীড়াঙ্গনকে প্রাতিষ্ঠানিক রূপ দিয়েছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান: রাষ্ট্রপতি সাইবার নিরাপত্তাঝুঁকিতে বন্ধ বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট: লেনদেনে সমস্যা নেই সৌদির কারাগারে সাড়ে ৭ হাজার বাংলাদেশি জানালেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী পশ্চিম তীর অবরুদ্ধ করার নির্দেশ নেতানিয়াহুর আবার‍ও কক্সবাজারে হোটেলে আগুন ভূমিমন্ত্রী মিনুকে দেখতে হাসপাতালে মির্জা আব্বাস

আন্তর্জাতিক মাদার তেরেসা অ্যাওয়ার্ড পেলেন এমপি মহিব

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : মঙ্গলবার, ২৯ আগস্ট, ২০২৩
  • ১৮১ টাইম ভিউ

হাবিবুর রহমান মাসুদ, কলাপাড়া প্রতিনিধি : ২৩ তম আন্তর্জাতিক মাদার তেরেসা অ্যাওয়ার্ড পেয়েছেন জাতীয়  সংসদের প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ও ১১৪ পটুয়াখালী-৪ আসনের সংসদ সদস্য আলহাজ্ব অধ্যক্ষ মো. মহিববুর রহমান।  রবিবার ২৭ আগষ্ট মাদার তেরেসার ১১৩ তম জন্মদিন উপলক্ষে দুবাইয়ের কনরাড হোটেলে এই অ্যাওয়ার্ড প্রদান করা হয়। এসময় আয়োজক কর্তৃপক্ষসহ দুবাইয়ের বিশিষ্টজনরা উপস্থিত ছিলেন।

এবছর সততা, দক্ষতা ও মানবসেবায় বিশেষ অবদানের জন্য বাংলাদেশের সংসদ সদস্য আলহাজ্ব অধ্যক্ষ মো. মহিববুর রহমান কে এই অ্যাওয়ার্ড প্রদান করা হয়। এ সময় তার হাতে মাদার তেরেসা নামাঙ্কিত পদক, মাদার তেরেসার ছবিসহ স্মারক, উত্তরীয় ও মিষ্টি উপহার দেয়া হয়।

এর আগে ১৯৯৯ সালে বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ বিশ্বের বেশ কয়েকজন শীর্ষ নেতা এই অ্যাওয়ার্ড পান। শিক্ষা, বিজ্ঞান, সংস্কৃতি, খেলাধুলা, ক্যাটাগরিতে শ্রেষ্ঠত্ব অর্জনকারী বিশিষ্ট ব্যক্তিদের প্রতি বছর স্বীকৃতি এবং পুরস্কার প্রদান করা হয়।

মাদার তেরেসা অ্যাওয়ার্ড পাওয়ার পর এক প্রতিক্রিয়ায় গনমাধ্যমকে এমপি মহিব বলেন, মাদার তেরেসা অ্যাওয়ার্ডের জন্য কৃতজ্ঞতা জানাই জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গবন্ধু কন্যা দেশরতœ শেখ হাসিনাকে। আমি ছোট বেলা থেকে বঙ্গবন্ধুর আদর্শের রাজনীতি করি। নেত্রী আওয়ামী লীগের নমিনেশন দিয়ে সংসদ সদস্য ( এমপি)  বানিয়েছি বলেই আমি দেশের  মানুষের জন্য কাজ করার সুযোগ পেয়েছি। সুতরাং এ অ্যাওয়ার্ডের সব কৃতিত্ব বঙ্গবন্ধু কন্যা দেশরতœ শেখ হাসিনার। এ অ্যাওয়ার্ড আমাকে দেশরতœ শেখ হাসিনার নেতৃত্বে বঙ্গবন্ধুর সোনার বাংলা তথা স্মার্ট বাংলাদেশ প্রতিষ্ঠার কাজে উজ্জীবিত করবে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর