শুক্রবার, ২২ মে ২০২৬, ০৩:১৪ অপরাহ্ন
শিরোনাম :
৮৪ কোটি টাকা ঋণখেলাপি: এস আলমসহ ১১ জনের বিরুদ্ধে ৫ মাসের সাজা পরোয়ানা বিদ্যুতের দাম বাড়ানোর প্রস্তাব, ভোক্তাদের প্রত্যাখ্যান বায়তুল মোকাররমে ঈদুল আজহার ৫ জামাত, প্রথম জামাত ৭টায় ট্রাম্প-পুতিনের পর এবার চীনে যাচ্ছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইউরেনিয়াম বিদেশে পাঠানো যাবে না, নির্দেশ মোজতবা খামেনির ঈদের দিন চলবে না মেট্রোরেল চট্টগ্রামে শিশু ধর্ষণ: টিয়ারগ্যাস নিক্ষেপ করেও অভিযুক্তকে নিয়ে যেতে পারেনি পুলিশ শিশু রামিসা হত্যা :সংক্ষিপ্ত সময়ে দৃষ্টান্তমূলক বিচার সম্পন্ন হবে: স্বরাষ্ট্রমন্ত্রী রামিসার বাসায় প্রধানমন্ত্রী তারেক রহমান সাধারণ রেস্তোরাঁ ও ক্ষু’দ্র দোকান থেকেও নেয়া হবে কর : অর্থমন্ত্রী

গুলিস্তান ও আজিমপুরে বাস পোড়ানোর ভিডিও পুরনো : ডিএমপি

নিজস্ব প্রতিবেদক :
  • আপডেটের সময় : রবিবার, ২০ জুলাই, ২০২৫
  • ৫৬ টাইম ভিউ

ঢাকা মেট্রোপলিটন পুলিশ জানিয়েছে, রাজধানীর গুলিস্তান ও আজিমপুরে বাস পোড়ানোর দাবিতে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও দু’টি পুরোনো। রোববার (২০ জুলাই) গণমাধ্যমে পাঠানো বিজ্ঞপ্তিতে ডিএমপির মিডিয়া ও পাবলিক রিলেশনস বিভাগের ডিসি মুহাম্মদ তালেবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, রাজধানীর গুলিস্তান ও আজিমপুরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের হরতালের সমর্থনে বাস পোড়ানো নিয়ে কিছু ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ও কিছু গণমাধ্যমে প্রচারিত হয়েছে। প্রকৃতপক্ষে ওই ভিডিও দু’টি অনেক পুরনো এবং কে বা কারা উদ্দেশ্যমূলকভাবে আজকের ভিডিও বলে প্রচার করছে।

ওই দু’টি স্থানে এমন কোনো ঘটনা ঘটেনি এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি একেবারে স্বাভাবিক রয়েছে।বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, মানুষের মনে অহেতুক ভীতি ও আতঙ্ক সৃষ্টির অপচেষ্টা হিসেবে একটি কুচক্রী মহল এসব পুরনো ভিডিও ও ছবি প্রকাশ করে নিজেদের অস্তিত্ব জানান দেয়ার চেষ্টা করছে। তবে যেকোনো ধরনের সহিংসতা ও আইনশৃঙ্খলা বিনষ্টকারী কর্মকাণ্ড প্রতিরোধে ঢাকা মেট্রোপলিটন পুলিশ তৎপর রয়েছে। বিজ্ঞপ্তিতে কুচক্রী মহল কর্তৃক এমন সব অপপ্রচারে বিভ্রান্ত না হতে নগরবাসীর প্রতি আহ্বান জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর