শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০৭:০৯ অপরাহ্ন
শিরোনাম :
ভারতের প্রধান ব্যাংক স্টেট ব্যাংক অব ইন্ডিয়ায় সাইবার হামলা নতুন বিক্ষোভের আশঙ্কা, ফ্রান্সজুড়ে ৭০ হাজার পুলিশ মোতায়েন প্রধানমন্ত্রীর জাপান সফর ঘিরে চারটির বেশি সমঝোতা স্মারক সইয়ের প্রস্তুতি রাজধানীতে দুর্বৃত্তদের ককটেল বিস্ফোরণ ক্রীড়াঙ্গনকে প্রাতিষ্ঠানিক রূপ দিয়েছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান: রাষ্ট্রপতি সাইবার নিরাপত্তাঝুঁকিতে বন্ধ বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট: লেনদেনে সমস্যা নেই সৌদির কারাগারে সাড়ে ৭ হাজার বাংলাদেশি জানালেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী পশ্চিম তীর অবরুদ্ধ করার নির্দেশ নেতানিয়াহুর আবার‍ও কক্সবাজারে হোটেলে আগুন ভূমিমন্ত্রী মিনুকে দেখতে হাসপাতালে মির্জা আব্বাস

গুরুতর অসুস্থ ডা. জাফরুল্লাহ হাসপাতালে ভর্তি

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : শুক্রবার, ৭ এপ্রিল, ২০২৩
  • ২৫৬ টাইম ভিউ

অনলাইন ডেস্ক : গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী গুরুতর অসুস্থ। তিনি ধানমন্ডির গণস্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসাধীন আছেন।

শুক্রবার (৭ এপ্রিল) গণস্বাস্থ্য কেন্দ্রের ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে এক পোস্টের মাধ্যমে এই তথ্য জানানো হয়।

এ বিষয়ে গণস্বাস্থ্য সমাজভিত্তিক মেডিকেল কলেজের উপাধ্যক্ষ ডা. মহিবুল্লাহ বলেন, ডা. জাফরুল্লাহ চৌধুরী অবস্থা গুরুতর। তিনি ধানমন্ডির গণস্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসাধীন আছেন। তাকে বর্তমানে গণস্বাস্থ্য কেন্দ্রের চিকিৎসকরা ছাড়াও দেশের অন্যান্য চিকিৎসকরাও দেখভাল করছেন।

গণস্বাস্থ্য কেন্দ্রের ওই পোস্টে বলা হয়, গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ট্রাস্টি, বীর মুক্তিযোদ্ধা ডা. জাফরুল্লাহ চৌধুরী গুরুতর অসুস্থ। আমাদের চিকিৎসকসহ দেশের অন্যান্য চিকিৎসকরা তার চিকিৎসার দেখভাল করছেন। এই মূহুর্তে সকলের দোয়া খুবই দরকার।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর