মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৯:০৩ অপরাহ্ন

টাঙ্গাইলে ত্রিমুখী গাড়ির সংঘর্ষে ৪ জনের মৃত্যু

আওয়াজ অনলাইন ডেস্ক :
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ১৬ অক্টোবর, ২০২৫
  • ৭০ টাইম ভিউ

টাঙ্গাইলের মধুপুরে ত্রিমুখী সংঘর্ষে ৪ জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও বেশ কয়েকজন। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) বিকেল ৩টার দিকে টাঙ্গাইল-ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়কের উপজেলার বড়বাইদ এতিমখানা সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি।

স্থানীয়রা জানায়, বৃহস্পতিবার বিকেল ৩টার দিকে একটি অটোভ্যান, মাহিন্দ্রা ও পিকআপের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে পিকআপটি দুমড়েমুচড়ে যায় এবং ঘটনাস্থলেই মাহিন্দ্রার ৪ জন যাত্রীর মৃত্যু হয়। আহত হয়েছেন আরও কয়েকজন। খবর পেয়ে মধুপুর থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করেন।

এ ঘটনায় উপজেলার অরণখোলা পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) বিমল চন্দ্র পাইন বলেন নিহতদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর