মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৭:১০ অপরাহ্ন
শিরোনাম :
সংসদ ভবনে সোলার প্যানেল স্থাপনের উদ্যোগ, বিদ্যুৎ সাশ্রয়ের সুপারিশ জাতীয় স্বার্থ সমুন্নত রাখতে কৌশলগত নেতৃত্ব তৈরির আহ্বান রাষ্ট্রপতির নোয়াখালীতে নতুন গ্যাসকূপের সন্ধান; মজুত ৯৭.৬৯ বিলিয়ন ঘনফুট বাড়লো যানবাহনে ব্যবহৃত গ্যাসের দামও, রাত ৮টা থেকে কার্যকর মানবসেবায় ৭ বার রক্ত দিয়েছেন জাইমা রহমান: স্বাস্থ্যমন্ত্রী টানা পতনের পর দেশের বাজারে স্বর্ণের দাম বৃদ্ধি মিরপুরে শ্রমিক বিক্ষোভ ঘিরে ৪ মামলা, আসামি সাড়ে ১০ হাজার হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু যুদ্ধ বন্ধে খসড়া প্রস্তাব নিয়ে আলোচনা, দোহা ছাড়লেন ইরানি প্রতিনিধিরা ঘূর্ণিঝড় ‘মুরাসু’ আজ রাতে অন্ধ্র উপকূলে আঘাত হানতে পারে

জামালপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ৪ ও শিশুসহ আহত ৪ জন

জামালপুর প্রতিনিধিঃ
  • আপডেটের সময় : সোমবার, ২৭ অক্টোবর, ২০২৫
  • ৯৮ টাইম ভিউ

জামালপুরে সড়ক দুর্ঘটনায় দুই নারীসহ ৪ জন নিহত হয়েছে। এ সময় এক শিশুসহ গুরুতর আহত হয়েছে ৪ জন। সোমবার (২৭ অক্টোবর) দুপুরে জামালপুর সদর উপজেলার জামালপুর অর্থনৈতিক অঞ্চলের সামনে জামালপুর-টাঙ্গাইল মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলো- সরিষাবাড়ী উপজেলার সানাকৈর এলাকার হায়দার আলীর ছেলে রাশেদ (৩০), একই উপজেলার উচ্চগ্রাম এলাকার শরিফ আহমেদের স্ত্রী আরিফা আক্তার পলি (২৮), জামালপুর সদর উপজেলার নারায়ণপুর এলাকার মৃত ময়েজ উদ্দিনের ছেলে চান মিয়া (৬২) ও অজ্ঞাত এক নারী।

স্থানীয় এলাকাবাসী জানায়, সোমবার দুপুরে জামালপুর থেকে দিগপাইতগামী কাভার্ট ভ্যানের সাথে  ব্যাটারিচালিত একটি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই রাশেদ নামে এক যাত্রীর মৃত্যু হয়। স্থানীয়রা গুরুতর আহতদের উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে আরিফা আক্তার পলিসহ অপর এক অজ্ঞাত নারীকে মৃত ঘোষণা করে কর্তব্যরত চিকিৎসক। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় চান মিয়া নামে আরও একজনের মৃত্যু হয়। এ সময় ৪ জনের অবস্থা  চরম অবনতি হলে এক শিশুসহ ৪ জনকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

আহতরা হলো- দুর্ঘটনায় নিহত  আরিফা আক্তার পলির শিশু পুত্র আরশ (৭), জামালপুর সদর উপজেলার কাষ্টসিংগা গ্রামের অটোরিক্সার চালক জাহাঙ্গীর আলম (৪০), দিগপাইত এলাকার সাদিকা আক্তার (২৫) ও নারায়ণপুর এলাকার সন্ধ্যা বেগম (৫০)।

জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুস সাকিব জানান, কাভার্ট ভ্যানের সাথে অটোরিক্সার মুখোমুখি সংঘর্ষে ৪ জনের মৃত্যু হয়েছে।  দুর্ঘটনার পর  স্থানীয়রা দিগপাইত এলাকায় ঘাতক কাভার্ট ভ্যানটিকে আটক করে, কিন্তু চালক পালিয়ে যেতে সক্ষম হয়েছে। নিহতদের মরদেহ উদ্ধার করা হয়েছে, ঘাতক কাভার্ট ভ্যানটি জব্দ করা হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যাবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর