মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৫:০৩ অপরাহ্ন
শিরোনাম :
সংসদ ভবনে সোলার প্যানেল স্থাপনের উদ্যোগ, বিদ্যুৎ সাশ্রয়ের সুপারিশ জাতীয় স্বার্থ সমুন্নত রাখতে কৌশলগত নেতৃত্ব তৈরির আহ্বান রাষ্ট্রপতির নোয়াখালীতে নতুন গ্যাসকূপের সন্ধান; মজুত ৯৭.৬৯ বিলিয়ন ঘনফুট বাড়লো যানবাহনে ব্যবহৃত গ্যাসের দামও, রাত ৮টা থেকে কার্যকর মানবসেবায় ৭ বার রক্ত দিয়েছেন জাইমা রহমান: স্বাস্থ্যমন্ত্রী টানা পতনের পর দেশের বাজারে স্বর্ণের দাম বৃদ্ধি মিরপুরে শ্রমিক বিক্ষোভ ঘিরে ৪ মামলা, আসামি সাড়ে ১০ হাজার হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু যুদ্ধ বন্ধে খসড়া প্রস্তাব নিয়ে আলোচনা, দোহা ছাড়লেন ইরানি প্রতিনিধিরা ঘূর্ণিঝড় ‘মুরাসু’ আজ রাতে অন্ধ্র উপকূলে আঘাত হানতে পারে

গোয়ালন্দে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

নুরুল হক মিলন গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি :
  • আপডেটের সময় : শনিবার, ৮ নভেম্বর, ২০২৫
  • ১৪৩ টাইম ভিউ

“ক্রীড়াই শক্তি ক্রীড়াই বল, সবার প্রিয় ফুটবল”-স্লোগানে রাজবাড়ীর গোয়ালন্দে আরাফাত রহমান কোকো স্মৃতি আন্ত উপজেলা ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজবাড়ী জেলা বিএনপির সাবেক সভাপতি ও রাজবাড়ী-১ আসনের সাবেক সংসদ সদস্য ও বিএনপির মনোনীত প্রার্থী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম।

শনিবার (৮ নভেম্বর) বিকেল ৩ টায় উজানচর সাহাজ‌উদ্দিন মন্ডল ইনস্টিটিউট মাঠে ফাইনাল খেলায় গোয়ালন্দ উপজেলা ফুটবল একাডেমী, রাজবাড়ী ৩-০গোলে এফসি বারী , ফরিদপুর কে পরাজিত করে চ্যাম্পিয়ন হ‌ওয়ার গৌরব অর্জন করে। ফাইনাল খেলায় সেরা নৈপুণ্যে প্রদর্শন করে বিজয়ী দলের জিহাদ শেখ ম্যান অফ দ্যা ম্যাচ ও টুর্নামেন্ট সেরা খেলোয়াড় নির্বাচিত হন।

টুর্নামেন্টটির আয়োজনে রয়েছে গোয়ালন্দ উপজেলার উজানচর ভাই ভাই ফুটবল একাডেমী।

ফাইনাল খেলায় সভাপতিত্ব করেন উপজেলা ছাত্রদলের সভাপতি রেজাউল হাসান মিঠু।

পৌর ছাত্রদলের সাধারণ সম্পাদক মুক্তার মাহমুদের সঞ্চালনায় বিশেষ  অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজবাড়ী জেলা ফুটবল এসোসিয়েশনের সভাপতি ও জেলা বিএনপি নেতা অধ্যক্ষ (অবসরপ্রাপ্ত) মঞ্জুরুল আলম দুলাল, গোয়ালন্দ উপজেলা বিএনপির সাবেক সভাপতি সুলতান নুর ইসলাম মুন্নু মোল্লা, সাবেক সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবলু, সদস্য সচিব নাজিরুল ইসলাম তিতাস, উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ইউনুস হোসেন বিপ্লব, পৌর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক রেজাউল করিম মুক্তার মৃধা প্রমুখসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও খেলা প্রিয় দর্শকমন্ডলী। আয়োজক কমিটি সূত্রে জানা যায়, এই টুর্নামেন্টের খেলা রাজবাড়ী জেলাসহ পার্শ্ববর্তী জেলার ৮ টি দল নিয়ে নক‌আউট পদ্ধতিতে অনুষ্ঠিত হয়েছে।

আয়োজক কমিটির আহবায়ক মোঃ হুমায়ন আহমেদ জানান, এই টুর্নামেন্টেটি সফল করতে সাথে থাকা সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। অনুষ্ঠানে আগত প্রধান অতিথি সহ বিশেষ অতিথি যারা উপস্থিত থেকে অনুষ্ঠানের শোভাবর্ধন করেছেন তাদেরকে টুর্নামেন্ট পরিচালনা পর্ষদের পক্ষ হতে ধন্যবাদ জ্ঞাপন করছি। তিনি আরো বলেন, বিদেশে অবস্থানরত যেসকল ভাই টুর্নামেন্টকে সফল করতে সহযোগিতা করেছেন তাদের প্রতিও র‌ইল কৃতজ্ঞতা ও ভালোবাসা। ফাইনাল খেলায় চ্যাম্পিয়ন দলকে একটি রেফ্রিজারেটর ও রানার‌আপ দলকে এল‌ইডি টেলিভিশন পুরস্কার দেয়া হয়।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর