রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪০ অপরাহ্ন
শিরোনাম :
জামালপুরে অনুষ্ঠিত ১৭৫ বছরের সাহিত্য-সাময়িকী আলোচনা রাষ্ট্র গঠনে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর অপতথ্য ঠেকাতে সাংবাদিকদের আরও দায়িত্বশীল হওয়ার আহ্বান তথ্য প্রতিমন্ত্রীর জাকির নায়েকের প্রত্যর্পণ নিয়ে মোদি-ইব্রাহিমের আলোচনা পুলিশের গুলিতে নিহত যুবদল নেতা ও ক্ষতিগ্রস্ত পরিবারকে নতুন বাড়ি দিচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ‘বিশ্বের সেরা অভিনেত্রী’, গুমের নির্দেশদাতা ছিলেন: স্পিকার বিয়ের অনুষ্ঠানে নাচের কথা বলে ডেকে নিয়ে দুই নৃত্যশিল্পীকে নৌকায় সংঘবদ্ধ ধর্ষণ মোহাম্মদপুরে কিশোর গ্যাংয়ের কোনো অস্তিত্ব রাখা হবে না: ডিএমপি কমিশনার রাজধানীতে পৃথক স্থান থেকে ৪ ব্যক্তির মরদেহ উদ্ধার মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠায় ব্রিকস সদস্যদের সঙ্গে কাজ করবে চীন: শি জিনপিং

ইনকিলাব মঞ্চের অবস্থান কর্মসূচিতে থেকে খেলনা পিস্তলসহ যুবক আটক

আওয়াজ অনলাইন ডেস্ক :
  • আপডেটের সময় : সোমবার, ২৯ ডিসেম্বর, ২০২৫
  • ১৫৫ টাইম ভিউ
ইনকিলাব মঞ্চের অবস্থান কর্মসূচিতে থেকে খেলনা পিস্তলসহ যুবক আটক

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শহিদ শরিফ ওসমান হাদির হত্যাকারীদের গ্রেফতার ও দ্রুত বিচারের দাবিতে শাহবাগে আন্দোলন চলমান। সেই বিক্ষোভ সমাবেশের পাশ থেকে ‘খেলনা পিস্তলসহ’ মো. আরাফাত জামান (৩৯) নামের এক যুবককে আটক করা হয়েছে। যুবককে ‘অস্ত্রসহ আটকের’ তথ্যের পর পুলিশ বলেছে, সেটি একটি ‘খেলনা পিস্তল’।সোমবার (২৯ ডিসেম্বর) রাত ৮টার দিকে বিক্ষোভকারীরা তাকে আটক করে বলে পুলিশ জানিয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, আটকের পর ওই যুবককে শাহবাগ থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। শাহবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) মাহফুজুর রহমান সাংবাদিকদের বলেন, এক যুবককে আটক করে থানায় আনা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। পরে বিস্তারিত জানানো হবে।

এদিকে, ওই ঘটনা তুলে ধরতে গিয়ে বিক্ষোভকারীদের কেউ কেউ ফেসবুকে লেখেন, সমাবেশস্থল থেকে ‘একজন অস্ত্রধারীকে আটক করা হয়েছে’। তবে রাত ৯টার দিকে পুলিশের রমনা বিভাগের উপকমিশনার মাসুদ আলম বলেন, আটক ওই ব্যক্তির নাম আরাফাত। তার কাছে যে অস্ত্রটি পাওয়া গেছে সেটা একটা খেলনা পিস্তল। তিনি বলেন, সে কী উদ্দেশ্যে, কেন এখানে (শাহবাগে) এসেছে, সে ব্যাপারে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। বিস্তারিত পরে জানানো হবে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর