শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১০:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
মানবতার কল্যাণ সব ধর্মেরই অন্যতম মূল শিক্ষা : প্রধানমন্ত্রী রাষ্ট্রদ্রোহের মামলায় সাবেক সেনা কর্মকর্তা দেবাশীষ ও গুলশান আরা কারাগারে ‘হিলারি ক্লিনটন অ্যাওয়ার্ড’ পেলেন অধ্যাপক ইউনূস দুর্গাপূজায় নিরাপত্তা নিশ্চিতের আহ্বান জামায়াত আমিরের “শিল্পী সমাজের প্রতি দর্শকের আস্থার সংকট, নাকি রাজনীতির অদৃশ্য প্রভাব ?” জামায়াতে ইসলামীর কুমিল্লা মহানগর কমিটি বিলুপ্ত ঘোষণা কুমিল্লায় যুবদল নেতাকে কুপিয়ে হত্যা ফ্যামিলি কার্ড প্রকল্পে কেনাকাটায় অনিয়মের অভিযোগ হাসনাতের যুব উন্নয়নের প্রশ্নফাঁসে সরকারি কর্মকর্তাসহ গ্রেপ্তার ৭ রাশিয়ায় চার ইউরোপীয় দেশের কোম্পানির সম্পদ নিয়ন্ত্রণে নিচ্ছে মস্কো

রাজবাড়ী-১ আসনে কে হাসবেন শেষ হাসি

নুরুল হক মিলন গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি :
  • আপডেটের সময় : বুধবার, ১১ ফেব্রুয়ারী, ২০২৬
  • ২১৫ টাইম ভিউ
রাজবাড়ী-১ আসনে কে হাসবেন শেষ হাসি

১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে হচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। সকাল ৮ টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত চলবে ভোট গ্রহণ কার্যক্রম। সারা দেশের মতো রাজবাড়ী-১ (সদর ও গোয়ালন্দ) আসনের ভোটাররা ভোটাধিকার প্রয়োগ ও ফলাফল দেখার জন্য অপেক্ষা করছে কে হাসবে শেষ হাঁসি। এই আসনে এবারের নির্বাচনে দৌলতদিয়া- পাটুরিয়া নৌরুটে দ্বিতীয় পদ্মা সেতু নির্মাণ, নদী শাসন অথবা ঘাট আধুনিকায়ন ও আওয়ামীলীগের ভোটের অবস্থানসহ অন্যান্য বিষয়ে জমে উঠেছে ভোটের হিসাব-নিকাশ।

স্থানীয় অনেকের মতে, একসময় আওয়ামীলীগের ঘাঁটি হিসেবে পরিচিত এই আসনে এবার দলটির কোনো প্রার্থী না থাকায় ভোটের সমীকরণে নতুন মোড় নিয়েছে। রাজবাড়ী-১ আসনে ৪ জন প্রার্থী থাকা সত্ত্বেও লড়াই জমে উঠেছে বিএনপি ও জামায়াতের প্রার্থীর মধ্যে। সবাই মনে করছেন আওয়ামীলীগের ভোটারদের অবস্থান‌ই ফলাফল নির্ধারণে বড় ফ্যাক্টর হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

বেশ কয়েকজন ভোটার বলেন, প্রার্থী চারজন হলে কি হবে, মূলত লড়াই হবে বিএনপি ও জামায়াত ইসলামীর সাথে। ধানের শীষ ও দাঁড়িপাল্লা প্রতীক  কেউ কারো চেয়ে কম নয়।  শেষ হাসি টা কে হাঁসবে তা ভোট গণনা শেষেই বলা যাবে।

রাজবাড়ী-১ আসনে মোট ভোটার সংখ্যা ৪ লাখ ৩০ হাজার ২১৫ জন। এর মধ্যে পুরুষ ২ লাখ ১৬ হাজার ১৪৯, মহিলা ২ লাখ ১৪ হাজার ৫৮ এবং হিজড়া ভোটার ৮ জন। গোয়ালন্দ উপজেলায় ভোটার ১ লাখ ৭ হাজার ৩৫৩ জন।

এ আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম, জামায়াতে ইসলামী মনোনীত দাড়িপাল্লা প্রতীকের প্রার্থী এ্যাডভোকেট নূরুল ইসলাম, জাতীয় পার্টি মনোনীত লাঙ্গল প্রতীকের প্রার্থী এ্যাডভোকেট খোন্দকার হাবিবুর রহমান বাচ্চু, জাকের পার্টি মনোনীত গোলাপ ফুল প্রতীকের প্রার্থী মোহাম্মদ আলী বিশ্বাস কাঞ্চন।

এদিকে এই আসনে মূল দুই প্রতিদ্বন্দ্বী পদ্মা সেতু ইস্যুতে জামায়াত প্রার্থী এ্যাডভোকেট মো. নূরুল ইসলাম নির্বাচনী জনসভায় বলেন, নির্বাচিত হলে দুর্নীতিমুক্ত সমাজ গঠনের পাশাপাশি দৌলতদিয়া দ্বিতীয় পদ্মা সেতু নির্মাণের উদ্যোগ নেয়া হবে।

অন্যদিকে বিএনপি প্রার্থী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম নির্বাচনী জনসভায় বলেন, আমি ক্ষমতায় গেলে দ্রুত দ্বিতীয় পদ্মা সেতু ও পদ্মা ব্যারেজ নির্মাণের প্রকল্প হাতে নেয়া হবে।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, আওয়ামীলীগের প্রার্থী না থাকায় দলটির ভোটারদের অবস্থান এখন সবচেয়ে আলোচিত বিষয়। এই ভোটের বড় অংশ যে প্রার্থীর দিকে যাবে, তার ভোটের পাল্লায় এগিয়ে থাকবে। সব মিলিয়ে দ্বিতীয় পদ্মা সেতু, ঘাট আধুনিকায়ন-নদী শাসন ও আওয়ামীলীগের ভোট- এই তিনটি ইস্যুতেই শেষ মুহূর্তে উত্তপ্ত হয়ে উঠেছে রাজবাড়ী-১ আসনের নির্বাচনী ভোটের মাঠে। এখন দেখার বিষয়, ভোটের বাক্সে শেষ হাঁসি কে হাসেন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর