সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩১ অপরাহ্ন
শিরোনাম :
দীর্ঘ বিরতির পর মঞ্চে তমালিকা কর্মকার, ‘অমানুষ’ দিয়ে ফিরছেন ভার্জিনিয়ায় ‘দ্য রেভলিউশনারিজ’-এ ভিন্ন রূপে পাওলি দাম, মুক্তি পেল ঐতিহাসিক সিরিজ সৃজনী বহুমুখী সমবায় সমিতির মনোনয়ন ফরম কিনতে বাঁধা ভিডিও ধারণ কালে সাংবাদিকের মোবাইল কেড়ে মবের চেষ্টা!   মঙ্গলবার রাত থেকে কলকারখানায় ‘আগের মতো’ গ্যাস-বিদ্যুৎ সরবরাহের আশ্বাস প্রধানমন্ত্রীর জিয়াকে গুলি করেন মতিউর, হত্যার আগে হেলিকপ্টারে চট্টগ্রামে এরশাদ : জিজ্ঞাসাবাদে মোজাফফর মধ্যবর্তী নির্বাচনের পরপর ইরানের সাথে যুদ্ধ শেষ হবে: ট্রাম্প ড্রোন হামলায় সৌদির গুরুত্বপূর্ণ তেল পাইপলাইন বন্ধ, বাড়ছে জ্বালানি সংকটের শঙ্কা আমদানি নির্ভরতা কমিয়ে কৃষি উৎপাদন বাড়ানোর তাগিদ প্রধানমন্ত্রীর বিকেন্দ্রীকরণে স্থানীয় সরকার শক্তিশালী করার তাগিদ রাষ্ট্রপতির আসিফের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ, অনুসন্ধানে দুদক

রাজধানীতে বজ্রসহ বৃষ্টি

আওয়াজ অনলাইন ডেস্ক :
  • আপডেটের সময় : বুধবার, ১৮ মার্চ, ২০২৬
  • ১২২ টাইম ভিউ
রাজধানীতে বজ্রসহ বৃষ্টি

রাজধানী ঢাকাসহ আশপাশের এলাকায় সন্ধ্যায় বজ্রসহ বৃষ্টি হয়েছে। আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, দেশের আকাশে বৃষ্টিবলয় গোধূলি সক্রিয় থাকায় বিকালের পর থেকে রাজধানী এবং তার আশেপাশের এলাকায় ঝড়-বৃষ্টির সাথে বজ্রপাত শুরু হয়। বুধবার (১৮ মার্চ) বিকালে আবহাওয়া ও জলবায়ু গবেষক মোস্তফা কামাল পলাশ জানান, বিকাল ৫টা ১৫ মিনিটের পর থেকে ৬টার মধ্যে ঢাকায় বজ্রপাতসহ বৃষ্টি হতে পারে।

পূর্বাভাস অনুযায়ী, গাজীপুর জেলায় বিকাল ৫টার পর থেকে সাড়ে ৫টার মধ্যে বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস ছিল। রাজশাহী শহরেও বিকাল ৫টার পর বজ্রসহ বৃষ্টির আশঙ্কা করা হয়েছিল। সন্ধ্যার এই বৃষ্টিপাতের কারণে রাজধানীসহ আশপাশের এলাকার মানুষজন কিছুটা স্বস্তি অনুভব করেছেন। আবহাওয়া অধিদপ্তর দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাত ও বজ্রসহ বৃষ্টির বিষয়ে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর