সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
দীর্ঘ বিরতির পর মঞ্চে তমালিকা কর্মকার, ‘অমানুষ’ দিয়ে ফিরছেন ভার্জিনিয়ায় ‘দ্য রেভলিউশনারিজ’-এ ভিন্ন রূপে পাওলি দাম, মুক্তি পেল ঐতিহাসিক সিরিজ সৃজনী বহুমুখী সমবায় সমিতির মনোনয়ন ফরম কিনতে বাঁধা ভিডিও ধারণ কালে সাংবাদিকের মোবাইল কেড়ে মবের চেষ্টা!   মঙ্গলবার রাত থেকে কলকারখানায় ‘আগের মতো’ গ্যাস-বিদ্যুৎ সরবরাহের আশ্বাস প্রধানমন্ত্রীর জিয়াকে গুলি করেন মতিউর, হত্যার আগে হেলিকপ্টারে চট্টগ্রামে এরশাদ : জিজ্ঞাসাবাদে মোজাফফর মধ্যবর্তী নির্বাচনের পরপর ইরানের সাথে যুদ্ধ শেষ হবে: ট্রাম্প ড্রোন হামলায় সৌদির গুরুত্বপূর্ণ তেল পাইপলাইন বন্ধ, বাড়ছে জ্বালানি সংকটের শঙ্কা আমদানি নির্ভরতা কমিয়ে কৃষি উৎপাদন বাড়ানোর তাগিদ প্রধানমন্ত্রীর বিকেন্দ্রীকরণে স্থানীয় সরকার শক্তিশালী করার তাগিদ রাষ্ট্রপতির আসিফের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ, অনুসন্ধানে দুদক

রাজধানীর ২৫ ঝুঁকিপূর্ণ ওয়ার্ডে ডেঙ্গু নিয়ন্ত্রণে বিশেষ অভিযান শুরু

আওয়াজ অনলাইন ডেস্ক :
  • আপডেটের সময় : রবিবার, ২৯ মার্চ, ২০২৬
  • ১১৬ টাইম ভিউ
রাজধানীর ২৫ ঝুঁকিপূর্ণ ওয়ার্ডে ডেঙ্গু নিয়ন্ত্রণে বিশেষ অভিযান শুরু

রাজধানীতে ডেঙ্গু নিয়ন্ত্রণে বিশেষ উদ্যোগ নিয়েছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি)। নগরীর ২৫টি ঝুঁকিপূর্ণ ওয়ার্ডে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান ও সচেতনতা কর্মসূচি শুরু করা হয়েছে। শনিবার সকালে মোহাম্মদপুর ঢাকা রেসিডেনসিয়াল মডেল স্কুল এন্ড কলেজ প্রাঙ্গণে ‘শনিবারের অঙ্গীকার, নিজ নিজ বাসাবাড়ি করি পরিষ্কার’ স্লোগানে এই কর্মসূচির উদ্বোধন করেন ডিএনসিসি প্রশাসক মো. শফিকুল ইসলাম খান।

উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, ঢাকা শহরে মশা নিয়ন্ত্রণে জনবল সংকট রয়েছে। ফলে পুরো নগরীতে কার্যকরভাবে মশা নিয়ন্ত্রণ করা কঠিন হয়ে পড়েছে। তবে সীমাবদ্ধতা থাকা সত্ত্বেও নগরবাসীর জনস্বাস্থ্য সুরক্ষায় সিটি কর্পোরেশন সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে।

প্রশাসক আরও জানান, ডেঙ্গু প্রতিরোধে বিশেষভাবে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে তদারকি জোরদার করা হয়েছে। ‘পরিষ্কার স্কুল, মশা নেই, (Clane School, No Mosquito) _এই লক্ষ্য সামনে রেখে স্কুল-কলেজের আশপাশে জমে থাকা পানি, আবর্জনা ও মশার সম্ভাব্য প্রজননস্থল নিয়মিত পরিদর্শন করা হবে।

তিনি বলেন, এখন থেকে প্রতি শনিবার চিহ্নিত ২৫টি ঝুঁকিপূর্ণ ওয়ার্ডে একযোগে চিরুনি অভিযান চালানো হবে। এই অভিযানে পরিচ্ছন্নতা কার্যক্রমের পাশাপাশি নাগরিকদের মধ্যে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা তৈরিতে প্রচার কার্যক্রমও পরিচালিত হবে।

ডিএনসিসি প্রশাসক নগরবাসীর প্রতি আহ্বান জানিয়ে বলেন, শুধু সরকারি উদ্যোগের মাধ্যমে ডেঙ্গু প্রতিরোধ সম্ভব নয়। ব্যক্তিগত সচেতনতা এবং নিজ নিজ বাসাবাড়ি ও আশপাশ পরিষ্কার রাখার মাধ্যমেই এডিস মশার বিস্তার রোধ করা সম্ভব।

অনুষ্ঠানে সিটি কর্পোরেশনের সংশ্লিষ্ট কর্মকর্তা, শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীসহ স্থানীয় বাসিন্দারা উপস্থিত ছিলেন। কর্মসূচির অংশ হিসেবে কলেজ প্রাঙ্গণ ও আশপাশের এলাকায় পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান এবং ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক প্রচারণা চালানো হয়।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর