সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০১:১৮ পূর্বাহ্ন

বগুড়ায় সাড়ে ১২ ঘণ্টার ব্যবধানে দুই নারীকে হত্যা

আওয়াজ অনলাইন ডেস্ক :
  • আপডেটের সময় : রবিবার, ৫ এপ্রিল, ২০২৬
  • ৬ টাইম ভিউ
বগুড়ায় সাড়ে ১২ ঘণ্টার ব্যবধানে দুই নারীকে হত্যা

বগুড়ার শিবগঞ্জ উপজেলায় ১২ ঘণ্টার ব্যবধানে দুই নারীকে খুন হয়েছেন। শিবগঞ্জ থানার ওসি শাহীনুজ্জামান শাহীন বলেন, শনিবার রাতে উপজেলার ময়দানহাটা ইউনিয়নের মহব্বত নন্দীপুরের বাড়িতে জবাই করে হত্যা করা হয় কৃষি ব্যাংকের সাবেক প্রিন্সিপাল অফিসার শাহানাজ বেগমকে (৭০)।আর রোববার সকালে উপজেলার মোকামতলা ইউনিয়নের জাবারীপুর গ্রামে পারিবারিক বিরোধে খুন হন মোমেনা বেগম (৬৮)।

শিবগঞ্জ থানার ওসি শাহীনুজ্জামান শাহীন বলেন, শনিবার রাতে উপজেলার ময়দানহাটা ইউনিয়নের মহব্বত নন্দীপুরের বাড়িতে জবাই করে হত্যা করা হয় কৃষি ব্যাংকের সাবেক প্রিন্সিপাল অফিসার শাহানাজ বেগমকে (৭০)। তিনি মৃত আবদুল খালেকের স্ত্রী। আর রোববার সকালে উপজেলার মোকামতলা ইউনিয়নের জাবারীপুর গ্রামে পারিবারিক বিরোধে খুন হন মোমেনা বেগম (৬৮)। তিনি এলাকার বাবু সরকারের স্ত্রী।

শাহানাজ বেগমের ভাতিজা ও মহব্বত নন্দীপুরের বাসিন্দা সুজন সাংবাদিকদের বলেন, ঘটনার সময় তারা স্থানীয় দাড়িদহ বাজারে ছিলেন। বাড়িতে লোক ঢোকার খবর পেয়ে দ্রুত আসেন।

এসে দেখেন শাহানাজ বেগম রক্তাক্ত অবস্থায় বিছানায় পড়ে আছেন। তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। অপরদিকে জাবারীপুর গ্রামের বাসিন্দা কাউসার আহাম্মেদ বলেন, গ্রামের শেফালী বেগমের পরিবারের সঙ্গে তার ননদ জোলেখা ও বেলাল হোসেনের পরিবারের দীর্ঘদিন ধরে বিরোধ চলছে। সকাল সাড়ে ৮টার দিকে বিরোধের জেরে দুই পক্ষের মধ্যে মারামারি শুরু হয়। এ সময় পরিস্থিতি শান্ত করতে মোমেনা বেগম এগিয়ে যান। তখন প্রতিপক্ষের ধাক্কা ও আঘাতে তিনি ঘটনাস্থলেই মারা যান।

শিবগঞ্জ থানার ওসি শাহীনুজ্জামান শাহীন বলেন, শাহানাজ হত্যাকাণ্ডের কারণ উদঘাটন ও জড়িতদের শনাক্ত করতে পুলিশ কাজ করছে। আর মোমেনার মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর