বুধবার, ২০ মে ২০২৬, ১১:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
নিউইয়র্ক টাইমসের প্রতিবেদন : যুক্তরাষ্ট্র-ইসরায়েল আবার হামলা করলে যেভাবে পাল্টা আঘাত হানতে পারে ইরান ভারতের নাগরিকত্ব পেতে বাংলাদেশিদের জন্য নতুন নিয়ম চালু বাউফলে সেতুর সম্ভাব্যতা পরিদর্শনে এসে বিএনপির কর্মী–সমর্থকদের বিক্ষোভের মুখে সেতুমন্ত্রী অনুপস্থিতি মানে নীরবতা নয়’, শিগগিরই ফিরব: শেখ হাসিনা সুপ্রিম কোর্ট সচিবালয় বিলুপ্ত করে প্রজ্ঞাপন, কর্মকর্তাদের আইন মন্ত্রণালয়ে সংযুক্ত হজ করতে দেশ ছাড়ছেন জামায়াতের আমির তদবির বাণিজ্যের অভিযোগে পদ হারালেন শিক্ষামন্ত্রীর এপিএস শেখ রেহানা ৫ আগস্ট সালমান এফ রহমানকে যেসব কথা বলেছিলেন সংসদ নির্বাচনে আনসার বাহিনী প্রশংসনীয় ভূমিকা পালন করেছে: প্রধানমন্ত্রী বিশ্বকাপে ইরানের বিপ্লব-পূর্ববর্তী পতাকা নিষিদ্ধ করছে ফিফা

গণমাধ্যম কমিশন হচ্ছে, জুনের মধ্যে পরামর্শক কমিটি গঠন: তথ্যমন্ত্রী

আওয়াজ অনলাইন ডেস্ক :
  • আপডেটের সময় : মঙ্গলবার, ১৯ মে, ২০২৬
  • ৮ টাইম ভিউ
গণমাধ্যম কমিশন হচ্ছে, জুনের মধ্যে পরামর্শক কমিটি গঠন: তথ্যমন্ত্রী

দেশের গণমাধ্যম খাতকে সমন্বিত নীতিমালার আওতায় আনতে একটি ‘গণমাধ্যম কমিশন’ গঠনের উদ্যোগ নিয়েছে সরকার। এ লক্ষ্যে আগামী জুনের মধ্যে পরামর্শক কমিটি গঠন করা হবে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন। মঙ্গলবার (১৯ মে) সচিবালয়ের তথ্য অধিদপ্তরের (পিআইডি) সম্মেলন কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান। সেখানে সরকারের বিভিন্ন উন্নয়ন কার্যক্রমের অগ্রগতি তুলে ধরা হয়।

মন্ত্রী বলেন, গণমাধ্যম ব্যবস্থাপনাকে একটি সমন্বিত রেগুলেটরি কাঠামোর মধ্যে আনার জন্য সরকার কমিশন গঠনের পরিকল্পনা বাস্তবায়ন করছে। গণমাধ্যম খাতে শৃঙ্খলা ও নীতিগত কাঠামো নিশ্চিত করাই এই উদ্যোগের মূল লক্ষ্য।

তিনি আরও বলেন, এই প্রক্রিয়ায় সব অংশীজনকে যুক্ত করা হচ্ছে এবং ইতোমধ্যে একটি যৌথ অগ্রযাত্রা শুরু হয়েছে। প্রধানমন্ত্রীর নির্দেশনায় জুনের মধ্যে পরামর্শক কমিটি গঠন করে একটি খসড়া প্রস্তাব সরকারের কাছে জমা দেওয়া হবে।

মন্ত্রী আশা প্রকাশ করেন, আগামী জুলাইয়ের মধ্যেই কমিশন–সংক্রান্ত প্রস্তাব চূড়ান্তভাবে সরকারের কাছে উপস্থাপন করা সম্ভব হবে। সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান, তথ্য অধিদপ্তরের প্রধান তথ্য কর্মকর্তা সৈয়দ আবদাল আহমদ এবং তথ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. ইয়াসীন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর