মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ১০:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
আগামী বাজেটের মূল লক্ষ্য দরিদ্র ও প্রান্তিক জনগোষ্ঠীর ক্ষমতায়ন: অর্থমন্ত্রী প্রতিষ্ঠানের নাম পাল্টে মায়ের নামে করার প্রস্তাব নাকচ করলেন প্রধানমন্ত্রী আদ-দ্বীন হাসপাতালে ছয় শিশু মৃত্যুর ঘটনায় পোস্টমর্টেম জরুরি : স্বরাষ্ট্রমন্ত্রী আদালতের সাক্ষ্যতে হত্যার লোমহর্ষক বর্ণনা দিলেন রামিসার মা-বাবা শফিক রেহমান ও মাহমুদুর রহমানের নেতৃত্বে সম্পাদকদের নতুন সংগঠন চীনে প্রশিক্ষণে যাচ্ছেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের ১৫ কর্মকর্তা বিদ্যুতের দাম বাড়ছে কি না জানা যাবে বুধবার সিআইডির ভারপ্রাপ্ত প্রধান হলেন আলি আকবর খান হামের উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু মাদকের বিরুদ্ধে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত

প্রতিষ্ঠানের নাম পাল্টে মায়ের নামে করার প্রস্তাব নাকচ করলেন প্রধানমন্ত্রী

আওয়াজ অনলাইন ডেস্ক :
  • আপডেটের সময় : মঙ্গলবার, ২ জুন, ২০২৬
  • ২ টাইম ভিউ
প্রতিষ্ঠানের নাম পাল্টে মায়ের নামে করার প্রস্তাব নাকচ করলেন প্রধানমন্ত্রী

ঢাকার কেরানীগঞ্জ কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের নাম পরিবর্তনের একটি প্রস্তাব প্রধানমন্ত্রীর দপ্তরে পাঠিয়েছিল প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়। তবে সেই প্রস্তাবে সম্মতি দেননি প্রধানমন্ত্রী তারেক রহমান। কেরানীগঞ্জের হযরতপুরে ২০০৬ সালে প্রতিষ্ঠিত এই কেন্দ্রটি জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর (বিএমইটি) অধীন পরিচালিত একটি কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান।

প্রধানমন্ত্রীর কার্যালয়ের একটি সূত্র জানায়, ঈদুল আজহার আগে প্রবাসীকল্যাণ মন্ত্রণালয় কেন্দ্রটির নাম বদলে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার নামে করার প্রস্তাব পাঠায়। ওই সূত্রের দাবি, মঙ্গলবার প্রধানমন্ত্রী সেই প্রস্তাব অনুমোদন করেননি।

সূত্রটি আরও জানায়, মায়ের নামে নামকরণের প্রস্তাব অনুমোদন না করে প্রধানমন্ত্রী বরং প্রয়োজনে নতুন প্রতিষ্ঠান গড়ে সেটির নামকরণের অনুশাসন দেন। সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, দেশের ক্ষমতাকেন্দ্রিক রাজনীতিতে প্রতিষ্ঠানের নাম বদলানোর প্রচলিত ধারার বিপরীতে এটি একটি দৃষ্টান্তমূলক সিদ্ধান্ত।

প্রধানমন্ত্রীর কার্যালয়ের একজন দায়িত্বশীল কর্মকর্তা জানান, প্রস্তাবের নোটে প্রধানমন্ত্রী লিখে দিয়েছেন—নতুন কোনো নামকরণ করতে হলে তার জন্য নতুন প্রতিষ্ঠান গড়তে হবে।

এর আগে মশা নিধনের উদ্ভাবনী কার্যক্রম দেখতে চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র শাহাদাত হোসেনসহ পাঁচ কর্মকর্তার যুক্তরাষ্ট্র সফরের প্রস্তাবও অনুমোদন করেননি তারেক রহমান। গত সোমবার প্রধানমন্ত্রীর প্রেস উইং জানায়, মশা নিধন শিখতে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় যাওয়ার প্রয়োজন নেই; দেশেই সন্ধ্যার পর কোনো ডোবার পাশে কিছুক্ষণ অবস্থান করলেই এর উদ্ভাবনী পদ্ধতি বের করা সম্ভব বলে মন্তব্য করেছিলেন প্রধানমন্ত্রী।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর