বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০১:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
ঢাকার গাড়ির মালিকদের জন্য দুঃসংবাদ, চালু হচ্ছে ‘যানজট শুল্ক’ বিশ্বকাপকে কেন্দ্র করে মোহাম্মদপুরে বিএনপির ২ নেতাকে কুপিয়ে জখম প্রতিটি দেশের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক অনন্য: পররাষ্ট্র প্রতিমন্ত্রী হৃদয়ের নেতৃত্বে বাংলাদেশের টি-টোয়েন্টি দল ঘোষণা সংসদে সুযোগ সীমিত, তাই রাজপথে জামায়াত: শফিকুর রহমান নতুন ইউনিফর্মে ফিরল বাংলাদেশ পুলিশ বৃহস্পতিবার শুরু এইচএসসি ও সমমান পরীক্ষা, অংশ নিচ্ছে ১২ লাখ ৬৭ হাজার শিক্ষার্থী সিলেটে কিশোরী ধর্ষণের দায়ে ২ যুবকের মৃত্যুদণ্ড বিক্ষোভ মিছিল ও সমাবেশ করলো ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদল তিনটি নতুন উপজেলা ও একটি থানার অনুমোদন দিয়েছে সরকার

ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৬৩

আওয়াজ অনলাইন ডেস্ক :
  • আপডেটের সময় : বুধবার, ১ জুলাই, ২০২৬
  • ১০ টাইম ভিউ
ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৬৩

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে ১ জনের মৃত্যু হয়েছে। মৃত ব্যক্তি ময়মনসিংহ বিভাগের সিটি করপোরেশনের বাইরের এলাকার ৬১ থেকে ৬৫ বছর বয়সী এক নারী। একই সময়ে ডেঙ্গুতে আরও ১৬৩ জন দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন। বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম প্রকাশিত নিয়মিত ডেঙ্গুবিষয়ক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তি অনুযায়ী, নতুন আক্রান্ত ১৬৩ জনের মধ্যে ১০০ জন পুরুষ, ৬১ দশমিক ৭ শতাংশ এবং ৬২ জন নারী ৩৮ দশমিক ৩ শতাংশ। একই সময়ে চিকিৎসা শেষে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ১৬১ জন।

বিভাগভিত্তিক হিসাবে গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি ৪৬ জন রোগী ভর্তি হয়েছেন বরিশাল বিভাগে। এ ছাড়া চট্টগ্রাম বিভাগে ২৭ জন, খুলনা বিভাগে ২৪ জন, ঢাকা বিভাগের সিটি করপোরেশনের বাইরে ২৩ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ১৭ জন, ময়মনসিংহ বিভাগে ১৪ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ৮ জন এবং রাজশাহী বিভাগে ৪ জন ভর্তি হয়েছেন।

চলতি বছরের ১ জানুয়ারি থেকে ১ জুলাই পর্যন্ত দেশে মোট ডেঙ্গু আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৬ হাজার ২৬৭ জনে। তাদের মধ্যে ৩ হাজার ৮৯৮ জন পুরুষ, ৬২ দশমিক ২ শতাংশ এবং ২ হাজার ৩৬৭ জন নারী, ৩৭ দশমিক ৮ শতাংশ। এ সময়ে ডেঙ্গুতে মোট ১৯ জনের মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে ১০ জন পুরুষ, ৫২ দশমিক ৬ শতাংশ এবং ৯ জন নারী ৪৭ দশমিক ৪ শতাংশ।

এ পর্যন্ত চিকিৎসা শেষে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ৫ হাজার ৭৯৩ জন। বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে ৪৫৫ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছেন। অঞ্চলভিত্তিক পরিসংখ্যানে দেখা যায়, সর্বোচ্চ ১ হাজার ৬৭৫ জন আক্রান্ত হয়েছেন বরিশাল বিভাগে, যেখানে ১ জনের মৃত্যু হয়েছে।

অন্যদিকে, সর্বোচ্চ ৫ জনের মৃত্যু হয়েছে ময়মনসিংহ বিভাগে, যেখানে মোট আক্রান্তের সংখ্যা ১৮৬। এ ছাড়া ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ৮৮৮ জন আক্রান্তের বিপরীতে ৪ জন, চট্টগ্রাম বিভাগে ১ হাজার ১৬৭ জন আক্রান্তের বিপরীতে তিনজন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ৫৪০ জন আক্রান্তের বিপরীতে তিনজন, ঢাকা বিভাগের সিটি করপোরেশনের বাইরে ৭৭২ জন আক্রান্তের বিপরীতে একজন, খুলনা বিভাগে ৭২৫ জন আক্রান্তের বিপরীতে একজন এবং রাজশাহী বিভাগে ২২২ জন আক্রান্তের বিপরীতে একজনের মৃত্যু হয়েছে। সিলেট ও রংপুর বিভাগে যথাক্রমে ৬০ ও ৩২ জন আক্রান্ত হলেও এখন পর্যন্ত কোনো মৃত্যুর খবর পাওয়া যায়নি।

মাসভিত্তিক চিত্রে দেখা যায়, জানুয়ারিতে ১ হাজার ৮১ জন আক্রান্তের পাশাপাশি দুইজন এবং ফেব্রুয়ারিতে ৪০৯ জন আক্রান্তের পাশাপাশি দুইজনের মৃত্যু হয়। মার্চ ও এপ্রিলে সংক্রমণ তুলনামূলক কম থাকলেও মে মাসে আক্রান্তের সংখ্যা বেড়ে ৭১৪ জনে পৌঁছায় এবং ওই মাসে একজনের মৃত্যু হয়। আর জুনে ডেঙ্গুর প্রকোপ উল্লেখযোগ্যভাবে বেড়ে যায়। সদ্য সমাপ্ত মাসটিতে ২ হাজার ৯০৭ জন হাসপাতালে ভর্তি হন এবং ১৩ জনের মৃত্যু হয়।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর