বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০১:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম :
রাতেই ইরানে কঠোর হামলা করা হবে: ট্রাম্প সাজেকে আটকা পড়েছেন ৬০০ পর্যটক, রিসোর্ট ভাড়া মওকুফের ঘোষণা নিউইয়র্কে একাধিক কূটনৈতিক বৈঠকে ব্যস্ত স্বরাষ্ট্রমন্ত্রী লক্ষ্মীপুরে জুলাই শহীদের বাসায় ভাঙচুরের চেষ্টা, নারীসহ আটক ৬ চূড়ান্ত বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালের লাইনআপ, দেখে নিন পূর্ণাঙ্গ সূচি সমুদ্রকেন্দ্রিক নিরাপত্তা ও উন্নয়ন বর্তমান সরকারের অন্যতম অগ্রাধিকার: চিফ হুইপ নুরুল ইসলাম মনি প্রাথমিক-মাধ্যমিক শিক্ষকদের বেতন-ভাতা ও মর্যাদা পর্যায়ক্রমে বাড়ানো হবে: প্রধানমন্ত্রী উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে পাহাড়ধসের ঘটনায় নিহত বেড়ে ৮, জীবিত উদ্ধার ১৪ টানা বৃষ্টিতে বান্দরবান ও কক্সবাজার জেলায় বন্যা পরিস্থিতির অবনতির সতর্কতা ডেঙ্গুতে একদিনে ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২৫১

নতুন এআই টুল নিয়ে এলো টিকটক

এস.এ.এম সুমন
  • আপডেটের সময় : সোমবার, ৬ জুলাই, ২০২৬
  • ২৭ টাইম ভিউ
ছবি সংগ্রহীত

এস.এ.এম সুমন :  বিশ্বের অন্যতম সৃজনশীলতা উৎসব কান লায়ন্স ২০২৬-এ নতুন এআইভিত্তিক প্রযুক্তি ‘সিম্ফনি এজেন্ট’ উন্মোচন করেছে টিকটক। নতুন এই টুলের মাধ্যমে ব্র্যান্ড, বিজ্ঞাপনদাতা এবং কনটেন্ট নির্মাতারা অল্প সময়ে আরও কার্যকর ও সৃজনশীল প্রচারণামূলক কনটেন্ট তৈরি করার সুযোগ পাবেন। একই সঙ্গে বিভিন্ন অঞ্চলের ভাষা ও সংস্কৃতির সঙ্গে সামঞ্জস্য রেখে কনটেন্ট তৈরিও সহজ হবে।

টিকটক জানিয়েছে, দ্রুত পরিবর্তনশীল ডিজিটাল বিপণনের চাহিদা পূরণে ‘সিম্ফনি এজেন্ট’ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এই এআই প্রযুক্তি টিকটকের বিদ্যমান ক্রিয়েটিভ টুলগুলোর সঙ্গে সমন্বয় করে কাজ করবে। ফলে একটি সাধারণ ধারণা থেকেই কয়েক মিনিটের মধ্যে ভিডিও বিজ্ঞাপনের খসড়া তৈরি করা সম্ভব হবে। দক্ষিণ এশিয়ার বিজ্ঞাপনদাতারা ‘সিম্ফনি ক্রিয়েটিভ স্টুডিও’র মাধ্যমে এআইচালিত চ্যাট ব্যবহার করে টিকটক উপযোগী ভিডিও বিজ্ঞাপন তৈরি করতে পারবেন।

নতুন টুলটিতে নিরাপত্তা ও স্বচ্ছতার বিষয়েও বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। এআই দিয়ে তৈরি কনটেন্টে স্বয়ংক্রিয় লেবেল, অদৃশ্য ওয়াটারমার্ক এবং কনটেন্ট পর্যালোচনার সুবিধা রাখা হয়েছে, যাতে ব্যবহারকারীরা সহজেই এআইনির্ভর কনটেন্ট শনাক্ত করতে পারেন। টিকটকের মধ্যপ্রাচ্য, তুরস্ক, আফ্রিকা, লাতিন আমেরিকা, মধ্য ও দক্ষিণ এশিয়ার গ্লোবাল বিজনেস সলিউশনের মহাব্যবস্থাপক সাদি কান্দিল বলেন, সৃজনশীলতাই টিকটকের মূল শক্তি। ‘সিম্ফনি এজেন্ট’ ব্র্যান্ডগুলোকে দর্শকের আগ্রহ বিশ্লেষণ, নতুন কনটেন্ট তৈরি এবং প্রচারণার কার্যকারিতা দ্রুত মূল্যায়নে সহায়তা করবে। পাশাপাশি উপযুক্ত নির্মাতা ও কমিউনিটিভিত্তিক কনটেন্ট খুঁজে পাওয়াও সহজ হবে।

টিকটকের ভাষ্য, বর্তমানে ব্যবহারকারীরা বাস্তবসম্মত ও প্রাসঙ্গিক কনটেন্টের প্রতি বেশি আগ্রহী। সেই চাহিদা পূরণে এআইভিত্তিক এই প্রযুক্তি ব্র্যান্ড, নির্মাতা এবং ব্যবহারকারীদের মধ্যে আরও কার্যকর সংযোগ তৈরি করবে। একই সঙ্গে ডিজিটাল বিপণন কার্যক্রমকে আরও গতিশীল ও ফলপ্রসূ করে তুলবে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর