বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ০৫:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :
বিনা প্রেসক্রিপশনে অ্যান্টিবায়োটিক বিক্রির বিরুদ্ধে কঠোর অভিযান জোরদার হবে: স্বাস্থ্যমন্ত্রী এরশাদের আদর্শে জাতীয় পার্টিকে আরও শক্তিশালী করার আহ্বান তরুণদের দক্ষ জনশক্তিতে রূপান্তরে সংসদের সক্রিয় ভূমিকার আহ্বান চীফ হুইপের হুমায়ূন আহমেদের স্মৃতি সংরক্ষণে জাতীয় উদ্যোগের দাবি জোরালো কক্সবাজারে বন্যা পরিস্থিতির আরও অবনতি, পানিবন্দি প্রায় ২ লাখ, মৃত বেড়ে ২৮ ক্যান্সারের সঙ্গে লড়াই শেষে সুস্থতার পথে ইবরার টিপু প্রতারণার মামলায় তানজিন তিশাকে আদালতে হাজিরের নির্দেশ গোয়ালন্দে হালিম মিয়া কলেজের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরন, রোপন ও রেলী অনুষ্ঠিত ৭২ ঘণ্টার মধ্যে ১০ জেলায় নতুন করে বন্যার শঙ্কা পলাতকদের দেশে ফিরিয়ে এনে বিচার করা হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

দিনভর বৃষ্টিতে ডুবল ঢাকা, ভোগান্তিতে রাজধানীবাসী

আওয়াজ অনলাইন ডেস্ক :
  • আপডেটের সময় : মঙ্গলবার, ৭ জুলাই, ২০২৬
  • ২৫ টাইম ভিউ
দিনভর বৃষ্টিতে ডুবল ঢাকা, ভোগান্তিতে রাজধানীবাসী

দিনভর বৃষ্টিতে বিভিন্ন স্থানে জলাবদ্ধতার কারণে ভোগান্তিতে পড়েছেন রাজধানীবাসী। অফিস শেষে বাড়ি ফেরার সময় গণপরিবহন সংকটে ভোগান্তিতেও পড়েন অনেকে। আবহাওয়া অধিদপ্তর বলছে, ঢাকাসহ বিভিন্ন জেলায় এমন বৃষ্টি থাকতে পারে আরো বেশ কিছুদিন।

সারাদেশের মত রাজধানীতেও মঙ্গলবার সকাল থেকেই দিনভর থেমে থেমে বৃষ্টি হয়। দুর্ভোগে পড়েছেন পথচারী ও কর্মজীবীরা।রাজধানীর গুলিস্তান, পল্টন, মতিঝিল, শাহবাগ, ফার্মগেট, আগারগাঁওসহ বিভিন্ন এলাকায় বৃষ্টির কারণে দেখা দেয় যানজট। বাস স্টপেজগুলোতে দীর্ঘ সময় অপেক্ষা করতে দেখা যায় যাত্রীদের। অনেকেই আশ্রয় নেন দোকানের ছাউনি কিংবা ভবনের নিচে। সাময়িক জলাবদ্ধতা দেখা যায় মতিঝিল, ফার্মগেট, মিরপুরসহ কয়েকটি এলাকায়। এ নিয়ে অসন্তোষ দেখা গেছে জনমনে।

আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক বলেন, ‘খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের বেশিরভাগ স্থান এবং রংপুর, রাজশাহী, ঢাকা ও ময়মনসিংহ বিভাগের অনেক জায়গায় আরো কয়েকদিন দমকা হাওয়া ও বজ্রসহ বৃষ্টি হতে পারে। সব সমুদ্রবন্দরকে তিন নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।’

টানা কয়েক দিন বৃষ্টি হলে চট্টগ্রাম ও সিলেটে পাহাড় ধস হতে পারে বলে সতর্ক করেছে আবহাওয়া অফিস। আকস্মিক বন্যা পরিস্থিতি সৃষ্টির শঙ্কাও রয়েছে।

কয়েকটি নদীবন্দরে সতর্কতা

দেশের কয়েকটি নদীবন্দরেও এক নম্বর সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলেছে আবহাওয়া অধিদপ্তর। মঙ্গলবার রাতে নদীবন্দর সম্পর্কিত বিশেষ সতর্কবার্তায় আবহাওয়া অফিস বলেছে, রাত ৯টা থেকে বুধবার সকাল ৯টা পর্যন্ত ১২ ঘণ্টায় রংপুর, রাজশাহী, দিনাজপুর, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, যশোর, কুষ্টিয়া, ঢাকা, ফরিদপুর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলের উপর দিয়ে দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। তাই এসব এলাকার নদীবন্দরকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

কয়েক জেলার নদীসংলগ্ন নিম্নাঞ্চলে বন্যার আভাস

এদিকে দেশজুড়ে ভারি বৃষ্টিপাতের কারণে কয়েকটি জেলার নদী সংলগ্ন নিম্নাঞ্চলে স্বল্পমেয়াদী বন্যা হতে পারে বলে আভাস দিয়েছে পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। মঙ্গলবার কেন্দ্রের নিয়মিত বুলেটিনে বলা হয়েছে, আগামী ২৪ থেকে ৭২ ঘণ্টায় বান্দরবান, কক্সবাজার, ফেনী, চট্টগ্রাম ও খাগড়াছড়ি জেলার কিছু কিছু স্থানের নদীসংলগ্ন নিম্নাঞ্চলে স্বল্পমেয়াদী বন্যা পরিস্থিতি তৈরি হতে পারে। এছাড়া লক্ষ্মীপুর ও নোয়াখালী জেলার নদীসংলগ্ন নিম্নাঞ্চল কোথাও কোথাও সাময়িকভাবে প্লাবিত হতে পারে।

এই সময়ে সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার, হবিগঞ্জ, নেত্রকোণা, শেরপুর ও ময়মনসিংহ জেলার কিছু কিছু স্থানের নদীসংলগ্ন নিম্নাঞ্চলে স্বল্পমেয়াদী বন্যা পরিস্থিতি সৃষ্টি হতে পারে। আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টায় তিস্তা নদী বিপৎসীমার উপর দিয়ে প্রবাহিত হতে পারে এবং নীলফামারী, ও লালমনিরহাট জেলার নদীসংলগ্ন নিম্নাঞ্চলে স্বল্পমেয়াদী বন্যা পরিস্থিতি দেখা দিতে পারে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর