বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
‘শুধু দেখা যাওয়াই যথেষ্ট নয়’, হলিউডে দক্ষিণ এশীয় প্রতিনিধিত্ব নিয়ে মৈত্রেয়ী পরিবর্তনশীল বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে শিক্ষার মান বাড়াতে হবে : রাষ্ট্রপতি সেপ্টেম্বরে ১৯ দিনেই দেশে এলো ২৩ হাজার কোটি টাকা রেমিট্যান্স বঙ্গোপসাগরে লঘুচাপ, চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৬৫৫ এবার প্যাকেটজাত তরল দুধের দাম ১০ টাকা বাড়ল বাংলাদেশে শিক্ষিত তরুণদের মধ্যে বেকার ৩৬ শতাংশ: আইএমএফ ইরানের সব এয়ারলাইনসের ওপর কঠোর মার্কিন নিষেধাজ্ঞা ব্রাহ্মণবাড়িয়ায় নিখোঁজের দুই দিন পর শিশুর মরদেহ মিলল ঝোপঝাড়ে দূরপাল্লার বাসে কিলোমিটারে ২০ পয়সা ও শহরে ১৮ পয়সা ভাড়া বাড়ানোর প্রস্তাব

সৌদি আরবে আগুনে পুড়ে নওগাঁর ৭ জনের মৃত্যু

আওয়াজ অনলাইন ডেস্ক :
  • আপডেটের সময় : সোমবার, ১০ আগস্ট, ২০২৬
  • ৭১ টাইম ভিউ
সৌদি আরবে আগুনে পুড়ে নওগাঁর ৭ জনের মৃত্যু
ছবি-সংগৃহীত

সৌদি আরবে একটি সোফা তৈরি কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে নওগাঁর আত্রাই উপজেলার অন্তত সাত প্রবাসী শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। রবিবার (৯ আগস্ট) রাত সাড়ে ১০টার দিকে আত্রাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মনিরুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।

ইউএনও জানান, প্রাথমিক তথ্য অনুযায়ী নিহতদের মধ্যে আত্রাই উপজেলার গন্ডগোহালী গ্রামের চারজন, বিষা গ্রামের দুজন এবং পারকাসুন্দা গ্রামের একজন রয়েছেন। তবে অগ্নিকাণ্ডের ব্যাপ্তি অনুযায়ী মৃতের এই সংখ্যা আরও বাড়ার আশঙ্কা করা হচ্ছে।স্থানীয় সূত্রে জানা গেছে, আত্রাই উপজেলার বিভিন্ন গ্রাম থেকে জীবিকার তাগিদে সৌদি আরবে গিয়ে ওই সোফা কারখানায় কাজ করছিলেন প্রবাসী কর্মীরা। রবিবার সেখানে হঠাৎ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলে কারখানার ভেতরে আটকা পড়ে এই মর্মান্তিক প্রাণহানির ঘটনা ঘটে।

সৌদি আরবে একযোগে আত্রাইয়ের সাত তরুণের এমন মর্মান্তিক মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর পুরো আত্রাই উপজেলাজুড়ে নেমে এসেছে গভীর শোকের ছায়া। শোকস্তব্ধ স্বজনেরা এখন প্রিয়জনের লাশের অপেক্ষায় প্রহর গুনছেন।

এদিকে ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যমে হতাহতের সংখ্যা নিয়ে নানা তথ্য ছড়িয়ে পড়ে। অনেক ফেসবুক ব্যবহারকারী ১৫ জন, ১৭ জন বা ১৯ জন প্রবাসীর মৃত্যুর কথা লিখছেন, যা নিয়ে স্থানীয় প্রবাসীদের স্বজনদের মধ্যে চরম উদ্বেগ-উৎকণ্ঠা তৈরি হয়েছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর