রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৯:৫৭ অপরাহ্ন

রাজধানীতে দাঁড়িয়ে থাকা স্কুল বাসে আগুন

আওয়াজ অনলাইন ডেস্ক :
  • আপডেটের সময় : রবিবার, ৮ নভেম্বর, ২০২৬
  • ৪ টাইম ভিউ
রাজধানীতে দাঁড়িয়ে থাকা স্কুল বাসে আগুন
ছবি- সংগৃহীত

রাজধানীর ভাটারা এলাকায় রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি স্কুল বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। বাসটি জলসিঁড়ি ক্যান্টনমেন্ট স্কুলের বলে জানা গেছে। রোববার (০৮ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এ অগ্নিসংযোগের খবর পায় ভাটারা থানা পুলিশ। সন্ধ্যা ৬টা ৪০ মিনিটের দিকে বিষয়টি নিশ্চিত করেছেন ভাটারা থানার এসআই দেবাশিস রায়।

এসআই দেবাশিস রায় বলেন, আগুনের খবর পেয়ে থানা থেকে পুলিশ সদস্যদের ঘটনাস্থলে পাঠানো হয়েছে। বিস্তারিত এখনও জানা যায়নি। অগ্নিসংযোগের পর জ্বলন্ত বাসের একটি ভিডিওতে দেখা যায়। ভিডিওতে হলুদ রঙের জলসিঁড়ি ক্যান্টনমেন্ট স্কুলের বাসটি দাউ দাউ করে জ্বলছে। বাসটি রাস্তার পাশে দাঁড় করানো অবস্থায় ছিল। আগুনের ধোঁয়া ছড়িয়ে পড়ছিল চারপাশে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর