শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ১১:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
সাইবার ঝুঁকিতে বন্ধ বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট! দাম্মামের সব ফ্লাইট তিন দিন বন্ধ, রিয়াদ রুটে ৩১ অক্টোবর পর্যন্ত স্থগিত দক্ষিণ আফ্রিকায় চাঁদা না দেওয়ায় শরীয়তপুরের প্রবাসীকে গুলি করে হত্যা সৌদি আরবে প্রতিরক্ষা মন্ত্রণালয়, আরামকো ও বিমানবন্দরে হামলার দাবি হুথিদের সৌদি আরবের দাম্মাম বিমানবন্দরে হামলায় আহত ২ বাংলাদেশি সাজেকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপর ইউপিডিএফের গুলিবর্ষণ : আইএসপিআর প্রধানমন্ত্রীর জাপান সফরকালে রাষ্ট্রদূতকে ঢাকায় রাখার সিদ্ধান্ত এসএসসিতে ঢাকা ও ময়মনসিংহ বোর্ডের বৃত্তিপ্রাপ্তদের তালিকা প্রকাশ এইচএসসির ফল প্রকাশ হতে পারে ২৯ অক্টোবর ডেঙ্গুতে এক দিনে ৪ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৫১২

জুনিয়র এশিয়া কাপ হকিতে পাকিস্তানের কাছে হারল বাংলাদেশি

স্পোর্টস ডেস্ক :
  • আপডেটের সময় : বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২৬
  • ৫৩ টাইম ভিউ
জুনিয়র এশিয়া কাপ হকিতে পাকিস্তানের কাছে হারল বাংলাদেশি
ছবি-সংগৃহীত

জুনিয়র এশিয়া কাপ হকিতে পাকিস্তানের বিপক্ষে পুল-বি এ নিজেদের শেষ ম্যাচে ৩-০ গোলে হেরেছে বাংলাদেশের যুবারা। বুধবার (৯ সেপ্টেম্বর) চীনের মোকি ট্রেনিং গ্রাউন্ডে ম্যাচের শুরু থেকেই আধিপত্য রেখে খেলে পাকিস্তান। ম্যাচের ৯ মিনিটে ফিল্ড গোলে পাকিস্তানকে ১-০ তে এগিয়ে দেন রানা ওয়াহিদ। এর ঠিক ৩ মিনিট পর ব্যবধান দ্বিগুণ করেন তিনি।

প্রথম কোয়ার্টারে ২-০ গোলে পিছিয়ে থেকে বিরতিতে যায় বাংলাদেশ। এরপর দ্বিতীয় ও তৃতীয় কোয়ার্টারে দুই দলের কেউই গোল পায়নি।

চতুর্থ ও শেষ কোয়ার্টারে পাকিস্তানের হয়ে ৩য় গোল করেন গোলাম মোস্তাফা। বাংলাদেশ আর কোনো গোল না পাওয়ায় ৩-০ গোলের পরাজয় নিয়ে মাঠ ছাড়ে লাল-সবুজের প্রতিনিধিরা। জুনিয়র এশিয়া কাপে নিজেদের পুলে এক জয় ও তিন পরাজয়ের নিয়ে পয়েন্ট টেবিলের চতুর্থ স্থানে আছে বাংলাদেশ।

বাংলাদেশ ১১ সেপ্টেম্বর জাপানের বিপক্ষে স্থান নির্ধারণী ম্যাচ খেলবে। ম্যাচে জিতলে সুযোগ থাকবে ৫ম স্থান নির্ধারণী ম্যাচে প্রতিদ্বন্দ্বিতা করার, হারলে ৭ম স্থান। এর আগের আসরে বাংলাদেশ ৫ম হয়ে টুর্নামেন্ট শেষ করেছিল।

টুর্নামেন্টে গতকাল বাংলাদেশ জয় পায় কাজাখস্তানের বিপক্ষে ৪-২ গোলে। অপর দুই ম্যাচে চীনের বিপক্ষে ২-৩ ও মালয়েশিয়ার বিপক্ষে ২-৪ গোলে হারে বাংলাদেশ।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর