মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহুর গোপনে আরব আমিরাত সফর আগারগাঁওয়ের পুরনো বাণিজ্যমেলার মাঠ থেকে ১৫ ককটেল উদ্ধার প্রধানমন্ত্রীর সঙ্গে চীনা রাষ্ট্রদূতের বিদায়ী সাক্ষাৎ রপ্তানি বাজার বাড়াতে ২০টি দেশ চিহ্নিত করেছে সরকার বরিশালে বাসচাপায় মোটরসাইকেল আরোহী তিন বন্ধু নিহত চাহিদা অনুযায়ী বোয়িং কিনেছি, কোনো গোপন এজেন্ডা নেই: হুমায়ুন ক‌বির মুক্তিযোদ্ধা ও শহীদের ‘সঠিক তালিকা’ তৈরির সুপারিশ সংসদীয় কমিটির গণভবনের পেছনের মাঠ ঘিরে রেখেছে এসআরবি সম্প্রীতির বাংলাদেশ গড়তে সব ধর্মের মানুষকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির এলপিজি সংকট নেই দাবি অপারেটরদের, সরবরাহে ঘাটতি না রাখতে মন্ত্রীর সতর্কতা

বরিশালে বাসচাপায় মোটরসাইকেল আরোহী তিন বন্ধু নিহত

আওয়াজ অনলাইন ডেস্ক :
  • আপডেটের সময় : সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬
  • ৯ টাইম ভিউ
বরিশালে বাসচাপায় মোটরসাইকেল আরোহী তিন বন্ধু নিহত
ছবি-সংগৃহীত

বরিশালের উজিরপুরে ঢাকা-বরিশাল মহাসড়কে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন তিন বন্ধু। চলতি বছর একসঙ্গে এসএসসি পরীক্ষায় অংশ নেওয়া এই তিন কিশোরের আকস্মিক মৃত্যুতে তাদের পরিবার ও পুরো এলাকায় শোকের মাতম চলছে। সোমবার (২৮ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টার দিকে উপজেলার বামরাইল ইউনিয়নের আটিপাড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত তিন বন্ধু হলেন— উজিরপুর উপজেলার বামরাইল ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের আটিপাড়া গ্রামের তাওহীদ ও সৌরভ এবং ৭ নম্বর ওয়ার্ডের ধামসর গ্রামের মুত্তাকিন। পড়ালেখার পাশাপাশি তারা একে অপরের অত্যন্ত ঘনিষ্ট বন্ধু ছিলেন। একসাথে চলাফেরা করা এই তিন তরুণের এমন করুণ পরিণতি মেনে নিতে পারছেন না স্বজন ও প্রতিবেশীরা।প্রত্যক্ষদর্শী ও স্থানীয় ব্যবসায়ী সেলিম সরদার জানান, সন্ধ্যায় ঢাকা থেকে বরিশালগামী একটি মোটরসাইকেলে চড়ে তিন বন্ধু একসঙ্গে যাচ্ছিলেন। পথিমধ্যে আটিপাড়া এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা ঢাকাগামী ‘সুরভী পরিবহনের’ একটি দ্রুতগামী বাসের সঙ্গে সেটির মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের তীব্রতায় মোটরসাইকেলটি বাসের নিচে চাপা পড়ে ছিটকে যায়। দুর্ঘটনার পর বাসটি ঘটনাস্থল থেকে প্রায় এক কিলোমিটার দূরে গিয়ে থামে এবং সুযোগ বুঝে চালক ও হেলপার পালিয়ে যেতে সক্ষম হন।

এই মর্মান্তিক দুর্ঘটনার ফলে ঢাকা-বরিশাল মহাসড়কের উভয় পাশে দীর্ঘ কয়েক কিলোমিটার এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়। খবর পেয়ে উজিরপুর মডেল থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং যান চলাচল স্বাভাবিক করে।

উজিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রকিবুল ইসলাম সড়ক দুর্ঘটনায় তিন বন্ধুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, পুলিশ নিহতের লাশগুলো উদ্ধার করে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করেছে। একসাথে বেড়ে ওঠা তিন ঘনিষ্ট বন্ধুর এমন আকস্মিক প্রয়াণে পুরো এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর