রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৯:০০ পূর্বাহ্ন
শিরোনাম :
কুমিল্লায় যাত্রা শুরু করল ‘কুমিল্লা ব্লক এন্ড কনস্ট্রাকশন’, লক্ষ্য পরিবেশবান্ধব ও টেকসই নির্মাণ নিজ বাসভবনের ছাদের সৌরবিদ্যুৎ থেকে জাতীয় গ্রিডে ১২শ’ ইউনিট দিয়েছেন প্রধানমন্ত্রী: মীর শাহে আলম ট্রাম্পের সঙ্গে ছবি প্রকাশ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান খেলাধুলার মাধ্যমে একটি সুন্দর দেশ গঠন করা সম্ভব: ক্রীড়া প্রতিমন্ত্রী রোববার ৯ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায় জনগণকে দেয়া প্রতিশ্রুতি বাস্তবায়নের পথে এগিয়ে যাচ্ছে সরকার : প্রধানমন্ত্রী বিএসএফের গুলিতে ২ পাকিস্তানি নিহতের ঘটনায় ভারতীয় কূটনীতিককে তলব ফ্লাইদুবাই বিমানে হামলা: কে এই রহস্যময় কো-পাইলট হামাম আল-হামামি? জানুয়ারিতে নতুন বই, প্রাথমিকে দেওয়া হবে ইউনিফর্ম: শিক্ষামন্ত্রী রাড্ডা সেন্টারে হামলা: ছাত্রদলের সাবেক নেতা মিশুর পর পিয়াস গ্রেপ্তার

পল্টন মোড়ে চশমা চুরির অভিযোগ, ব্যবসায়ীর-সাংবাদিকের ওপর হামলা

নিজস্ব প্রতিনিধি .হাবিবা ইসলাম :
  • আপডেটের সময় : শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
  • ১৭ টাইম ভিউ
পল্টন মোড়ে চশমা চুরির অভিযোগ, ব্যবসায়ী-সাংবাদিকের ওপর হামলা
ছবি : এ আই

রাজধানীর পল্টন মোড়ে চশমা চুরির অভিযোগকে কেন্দ্র করে রাস্তার টোকাই হিসেবে পরিচিত একদল নারীর সঙ্গে স্থানীয় ব্যবসায়ীদের বিরোধের সৃষ্টি হয়েছে। চুরির প্রতিবাদ করায় একটি দোকানের কর্মীকে মারধর, দোকান মালিককে নিয়ে বিভিন্ন মিথ্যাচার ও মানহানিকর বক্তব্য এবং পরবর্তীতে ব্যবসায়ী ও সাংবাদিক হাবিবা ইসলামের ওপর হামলার চেষ্টার অভিযোগ উঠেছে।

স্থানীয় ব্যবসায়ীদের ভাষ্য অনুযায়ী, সাংবাদিক হাবিবা ইসলাম ঘটনাস্থলে যাওয়ার আগেই রাস্তার টোকাই হিসেবে পরিচিত ওই নারীদের কয়েকজন দোকানের এক কর্মীকে মারধর করেন। এ সময় তারা দোকান মালিককে নিয়েও বিভিন্ন ধরনের অভিযোগ ও বক্তব্য দেন। ব্যবসায়ীদের দাবি, এসব বক্তব্যের মাধ্যমে দোকান মালিকের সুনাম ক্ষুণ্ন করার চেষ্টা করা হয়েছে।

একপর্যায়ে ওই নারীরা দোকান মালিকসহ স্থানীয় ব্যবসায়ীদের ওপরও হামলা করার চেষ্টা করেন বলে প্রত্যক্ষদর্শী ব্যবসায়ীরা জানান। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে আশপাশের ব্যবসায়ীরা এগিয়ে এসে প্রতিবাদ করেন।

বিষয়টি জানতে পেরে সাংবাদিক হাবিবা ইসলাম ঘটনাস্থলে উপস্থিত হন। তিনি স্থানীয় ব্যবসায়ী ও প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলে ঘটনার তথ্য সংগ্রহ করেন এবং পুরো পরিস্থিতি সরেজমিনে প্রত্যক্ষ করেন।

ঘটনাটি প্রত্যক্ষ করার পর দোকানদারের ওপর হামলার প্রতিবাদ জানান সাংবাদিক হাবিবা ইসলাম। তার প্রতিবাদের পর কিছু সময় পরিস্থিতি শান্ত থাকলেও পরে ওই নারীরা দলবল নিয়ে পুনরায় ঘটনাস্থলে ফিরে আসে বলে অভিযোগ রয়েছে।

পরে সাংবাদিক হাবিবা ইসলাম ঘটনাস্থল থেকে দারুস সালামের দিকে যাওয়ার পথে প্রবেশমুখে পৌঁছালে তাকে লক্ষ্য করে হামলার চেষ্টা করা হয় বলে অভিযোগ। এ সময় তাকে আঘাত করার চেষ্টা করা হলে আশপাশের লোকজন ও নিরাপত্তাকর্মীরা পরিস্থিতি নিয়ন্ত্রণে এগিয়ে আসেন।

অভিযোগ রয়েছে, হামলাকারীদের সরিয়ে দেওয়ার সময় তাদের একজন লিফটম্যানের ওপর ব্লেড দিয়ে আঘাত করে। এতে ঘটনাস্থলে আতঙ্ক ও উত্তেজনা ছড়িয়ে পড়ে। ঘটনার পর পল্টন মোড় এলাকায় স্থানীয় ব্যবসায়ীদের মধ্যে ক্ষোভ ও উত্তেজনা দেখা দেয়।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর